জাপানের ওকাইয়ামা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিরোকি হামাদা গতকাল সন্ধ্যায় কুষ্টিয়ার ছেউরিয়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে লালন একাডেমীর শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এ সময় জাপানি অধ্যাপক শিল্পীদের সাথে গানের তালে তালে সকলকে মাতিয়ে তোলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.মো: হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য প্রফেসর ড.মো: শাহিনুর রহমান, ট্রেজারার ড.মো: সেলিম তোহা, প্রক্টর ড.মাহাবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা ড.মো: রেজোয়ানুল হক, লোক প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড.মো: জুলফিকার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড.রাকিবা ইয়াসমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.সুকান্ত ভট্টাচার্য, ইবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্যে ড. হিরোকি হামাদা বলেন লালন সংগীতের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান জোড়ালো হবে।ইবি উপাচার্য ড.হারুন-উর-রশিদ আসকারী বলেন লালনের মানবতাবাদকে বিশ্বের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন লালন একাডেমীর নির্বাহী সদস্য শহিদুল ইসলাম।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে