পহেলা বৈশাখকে কেন্দ্র করে দেশে বাড়তি চাহিদা তৈরি হয়। চাহিদার বিপরীতে সরবরাহ ঠিক রাখতে পারলে এ উৎসব পুরোটাই ইতিবাচক বলছেন বিআইডিএস’র সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ।
নিউজ ডেস্ক । বিডি টাইম্স নিউজ
পহেলা বৈশাখকে কেন্দ্র করে দেশে বাড়তি চাহিদা তৈরি হয়। চাহিদার বিপরীতে সরবরাহ ঠিক রাখতে পারলে এ উৎসব পুরোটাই ইতিবাচক বলছেন বিআইডিএস’র সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ।
নিউজ ডেস্ক । বিডি টাইম্স নিউজ


পহেলা বৈশাখকে সামনে রেখে ১৫ হাজার কোটি টাকার লেনদেন করছেন ব্যবসায়ীরা। কালের পরিবর্তনে বিদায় জানানো হয় ঋতু রাজ বসন্তকে। দিন পঞ্জিকায় চৈত্রর বিদায় লগ্নে ব্যবসায়ীরা পালন করেন হালখাতা। বাঙ্গালীর প্রানের উৎসব আগমন ঘটে ১লা বৈশাখেই। আর উৎসব মানেই বিকিকিনি। টাকার লেনদেনে গতি বাড়ে অর্থনীতির চাকা। গ্রামের বৈশাখী মেলা এখন ছুঁয়েছে ইটকাঠের নগরকে। নাগরিক হালখাতায় পিছিয়ে নেই করপোরেট জগতও।
সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানের অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও এখন মিলছে বৈশাখী বোনাস। এই বোনাসের কোটি কোটি টাকা এখন বাজারে। তাই কিছু বেচাকেনা আছে সবখানেই। নানামুখী লেনদেনে টাকার অংকে বৈশাখী অর্থনীতি বিরাট আকার ধারন করে। বৈশাখ বরণে চলছে নানা প্রস্তুতি। বর্ষবরণের প্রথমদিনে চাই নতুন কাপড় সঙ্গে গহনাও। ফ্যাশন হাউসগুলো বাহারি রঙ ও ডিজাইনের বাঙালি পোশাকে সেজেছে ক্রেতা আকৃষ্ট করতে। বৈশাখী বিনোদনের বড় অংশ জুড়ে থকে খাবারের ঢং। পান্তা ভাতে ইলিশ, বাহারি ভর্তা আর দেশীয় খাবার। রাজধানীর হোটেল গুলোতেও চলছে তার প্রস্তুতি। সহযোগী হচ্ছে করপোরেট প্রতিষ্ঠান।