গবেষণা সংস্থা সানেমের গবেষণায় বলছে বাংলাদেশের ব্যাংকিং খাতের অদক্ষতায় বছরে জিডিপির এক শতাংশ ক্ষতি হচ্ছে। টাকার অংকে যা ১০ হাজার কোটি। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে ত্রৈমাসিক অর্থনৈতিক পর্যালোচনায় সংস্থাটি বলছে, উন্নয়নশীল দেশে উত্তরণে সুশাসন নিশ্চিতে জোর দিতে হবে।

দেশের ৫৭টি ব্যাংকের অবলোপন সহ মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ২০ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রকৃত খেলাপি ঋণ ৭৪ হাজার কোটি টাকার বেশি। পাশাপাশি ব্যাংক খাতের একের পর এক কেলেঙ্কারিতে মানুষের আস্থা কমছে। সম্প্রতি কয়েকটি বেসরকারি ব্যাংকের ঋণ আমানত অনুপাত ৯০ ভাগ ছাড়িয়েছে।

জিডিপিতে ব্যাংক খাতের অবদান প্রায় ৩ ভাগ। গবেষণা সংস্থা সানেম বলছে, অদক্ষতার কারণে এ খাতে বছরে ক্ষতি হয় ১০ হাজার কোটি টাকা। সানেম বলছে, বেসরকারি খাতে ঋণ বাড়লেও, সেই তুলনায় বাড়েনি বিনিয়োগ। এর অর্থ, সঠিক ব্যক্তির কাছে ঋণ যায়নি।

নির্বাচনের বছরে যেন অবকাঠামো উন্নয়নের নামে অতিরিক্ত অপচয় না হয়, সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেয় সানেম।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে