দুই মাস পর এই প্রথম কারাগারের বাইরে নেয়া হল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

বেলা ১১টা ২০ মিনিটে নাজিমউদ্দিন রোডের পুরানো কারাগার থেকে তাঁকে বের করা হয়। সাড়ে ১১টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। এসময় কারগার থেকে হাসপাতাল পর্যন্ত নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। খালেদা জিয়াকে হাসপাতাল নেয়ার সময় নেতাকর্মীরা ভিড় করলে তাদের ওপর লাঠি চার্জ করে পুলিশ। এসময় কয়েকজনকে আটক করা হয়।

খালেদা জিয়া স্নায়ুবিক ও অর্থাইটিস রোগে ভুগছেন। তাকে হাসপাতালের কেবিনে ভর্তি করা হতে পারে। সেখানে মেকিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করবেন। জিয়া অরফানেজ মামলায় ৫ বছরের সাজায় দণ্ডিত হয়ে ৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর আগে শুক্রবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপি মহাসচিব বলেছিলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বেশি ভালো নয়, তবে তার মনোবল শক্ত রয়েছে।

স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও পুরাতন কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে তাকে কারাগারে নেয়া হয়। খালেদা জিয়ার চিকিৎসা তার ব্যক্তিগত চিকিৎককে দিয়ে করানোর দাবিও জানান তিনি।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে