শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে প্রশংসা জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সময় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর ব্যাপারে কথা বলেন জাতিসংঘের মহাসচিব এবং ঢাকার নেয়া পদক্ষেপের প্রশংসা করেন।
অন্যদিকে, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত চুক্তি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া রোহিঙ্গা পরিস্থিতি দেখতে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, গেল বছরের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে প্রায় সাত লাখ রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে। এ অভিযানকে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন বলে অভিহিত করেছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























