ভালোবাসার চার বছর পার করলো যমুনা টেলিভিশন। পা রাখলো পাঁচ বছরে। যে কোন ঘটনার নিরপেক্ষ ও নির্ভুল তথ্য দর্শকের কাছে পৌঁছে দেয়ার স্বপ্ন সামনে রেখে, চার বছর আগে ২০১৪ সালে, এই দিনে যাত্রা শুরু করে সংবাদভিত্তিক চ্যানেল যমুনা টেলিভিশন।

‘সামনে থাকে ও সামনে রাখে’ এই শ্লোগানের সার্থকতা নিয়েই এগিয়ে চলছে সবার প্রিয় চ্যানেল যমুনা টিভি। দর্শকের ভালবাসা আর অনুপ্রেরণায় অবিরাম ছুটে চলেছে চ্যানেলটি। দেশ-বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে জনগণের কাছে পৌঁছে দেবার অঙ্গীকার যমুনার।

সংবাদ কর্মীদের মেধা আর শ্রম, সাথে সর্বাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ। প্রতিটি সেকেন্ডের সাথে পাল্লা দিয়ে চ্যালেঞ্জ -নির্ভুল তথ্য পৌঁছে দেয়ার। দর্শকের ভালোবাসাই প্রমাণ করে যমুনার সফলতা। আর এই ভালোবাসার শক্তিতেই দুর্বার গতিতে এগিয়ে চলবে টিম যমুনা। টীম যমুনাকে বিডি টাইম্‌স নিউজ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে