আরও এক দফা পেছালো অনলাইনে ভ্যাট আদায় কার্যক্রম। আইন সংস্কার না হওয়ায় তিন মাস পিছিয়ে নতুন অর্থ বছর থেকে কার্যক্রম শুরুর কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।এর ফলে পুরোনো বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর বিআইএন দিয়েই লেনদেন করতে পারবেন ব্যবসায়ীরা। এপ্রিল থেকে ভ্যাটের সব কার্যক্রম অনলাইনের করার জন্য পুরোনো প্রায় ৯ লাখ বিআইএন বাতিলের ঘোষণা দেয় এনবিআর। ইতিমধ্যে অনলাইনে ভ্যাট দেয়ার জন্য নতুন করে ইবিআইএন নিয়েছে প্রায় ৯২ হাজার প্রতিষ্ঠান। ভ্যাট অনলাইন কর্মকর্তারা জানান, ৩০ জুনের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে, জুলাই থেকে চালু হবে অনলাইনে ভ্যাট আদায়।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























