বাংলাদেশকে বিশ্ব গণমাধ্যমে তুলে ধরুনঃ তথ্যমন্ত্রী
ঢাকা,রোববারঃ ‘অদ্যম গতিতে এগিয়ে চলা উন্নত বাংলাদেশকে বিশ্ব গণমাধ্যমে তুলে ধরা’র জন্য সফররত বিদেশি গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদরোববার দুপুরে রাজধানীতে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ভিজিট বাংলাদেশ’ আয়োজনের আওতায় বিশ্বের ২০টি দেশ থেকে আগত ৩৬জন গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
তথ্যসচিব আবদুল মালেক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহি:প্রচার অনুবিভাগের মহাপরিচালক সামিয়া হালিমসহ পদস্থ কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।মন্ত্রী বলেন, বাংলাদেশ গত সাড়ে দশ বছরে পৃথিবীর সমস্ত রাষ্ট্রসমূহের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবার ওপরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে, আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রাণ উৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণের পথে।বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ যে অসামান্য অগ্রগতি অর্জন করেছে, উন্নয়নের মহাসড়কে যে অদ্যম গতিতে এগিয়ে চলেছে এবং সেই অভিযাত্রায় বাংলাদেশ আজকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, উল্লেখ করে ড. হাছান বলেন, ‘সেই অভিযাত্রায় বাংলাদেশ আজ উন্নয়ন, মানবিক, অর্থনৈতিকসহ সমস্ত সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে, অনেক সূচকে প্রতিবেশি অনেক দেশকেও অতিক্রম করেছে। এ বিষয়গুলো বিশ্বগণমাধ্যমে তুলে ধরার জন্য আমি সকল বিদেশি গণমাধ্যম প্রতিনিধিকে আহ্বান জানাই।’
সফররত গণমাধ্যম প্রতিনিধিদের বাংলাদেশে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এক কোটি ২০ লক্ষেরও বেশি বাংলাদেশি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছেতারা শুধু বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে তা নয়, যে সমস্ত দেশে তারা কাজ করছে, সে সকল দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তাদের সমৃদ্ধিতেও অবদান রাখছেজননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আমাদের সংকল্প ২০৪১ সাল নাগাদ দেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র রূপান্তরিত করাআমাদের এই সংগ্রাম, অভিযাত্রা এবং আজকের বাংলাদেশকে তুলে ধরার জন্য আমি সকলকে অনুরোধ জানাই।’
মন্ত্রী এসময় বাংলাদেশকে পৃথিবীর ভ্রমণপিপাসুদের জন্য একটি অন্যতম আকর্ষনীয় স্থান হিসেবে বর্ণনা করে বলেন, বাংলাদেশ হচ্ছে এমন দেশ যেখানে পৃথিবীর দীর্ঘতম বালুময় সমুদ্র সৈকত আছে, আছে বিরল ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন, যেখানে আছে বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগার।
আলজেরিয়া, ব্রাজিল, চেক প্রজাতন্ত্র, জার্মানি, মিশর, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, নাইজেরিয়া, ফিলিপাইন, পর্তুগাল, পোল্যান্ড, মালদ্বীপ, উজবেকিস্তান, কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য, ও সংযুক্ত আরব আমিরাত, এ ২০টি দেশ থেকে আগত ৩৬ জন গণমাধ্যম প্রতিনিধি ১৪ থেকে ২১ ডিসেম্বর ৮ দিনের সফরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, সুন্দরবনসহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করবেন। জাতীয় প্যারেড স্কোয়ারে বিজয় দিবসে প্যারেডও উপভোগ করবেন তারা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদের ইন্তেকাল
মাগুরা প্রতিনিধিঃ জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদ শনিবার বিকালে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি…… রাজিউন)।
বিএনপি...
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ইউজিসি চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আজ শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
শনিবার সকালে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ-...
আজ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৮তম শাহাদতবার্ষিকী
আজ ১৪ ডিসেম্বর। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৮তম শাহাদতবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম মহানায়ক ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর যুদ্ধরত অবস্থায় শহীদ হয়েছিলেন।বীরশ্রেষ্ঠ...
মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল ও সাধারণ সম্পাদক মাহাবুব
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে তোজাম্মেল আযম (যুগান্তর) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মাহাবুব চাদু (ইত্তেফাক) নির্বাচিত হয়েছে। মঙ্গলবার বিকালে ১১টি...
বাংলাদেশের গণমাধ্যমও ঝুঁকিতে আছেঃ টিআইবি
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের গণমাধ্যমঝুঁকিতে আছে। অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে এই ঝুঁকি বেশি। এরপরও সাংবাদিকদের সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি...
চলে গেলেন বরেণ্য অধ্যাপক অজয় রায়
অভিজিত রায়ের বাবা বরেণ্য অধ্যাপক অজয় রায় মারা গেছেন। আজ (সোমবার) দুপুর ১২টা ৩৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অজয় রায়ের...
কুষ্ঠিয়ায় প্রয়াত স্থপতি রবিউল হুসাইন স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত
কুষ্টিয়া প্রতিনিধিঃ গতকাল সন্ধায় পৌরসভার ম,আব্দুর রহিম মিলনায়তনে সদ্য প্রয়াত স্থপতি রবিউল হুসাইন স্মরণে স্মৃতিচারণ, কবিতা পাঠ, আবৃত্তি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া আবৃত্তি...
খালেদা জিয়ার জামিন হলে তারা কি ঘটাবেন তা অনুমেয়ঃ তথ্যমন্ত্রী
চট্টগ্রাম, শনিবারঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'বেগম খালেদা জিয়ার জামিন চাইতে গিয়ে বিএনপি'র আইনজীবীরা ছয় বিচারপতির বেঞ্চে যেভাবে হাঙ্গামা করেছে, দেশের ইতিহাসে কখনো...
মাহবুবুল হক শাকিলের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
শোকের আবহে ময়মনসিংহে পালিত হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারি, ছাত্রনেতা ও কবি মাহবুবুল হক শাকিলের তৃতীয় মৃত্যুবার্ষিকী।আজ (শুক্রবার) সকালে শহরের বাঘমারার ভাটিকাশরে...
































