Author: Nomaan Rahman
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল (পে স্কেল) বাস্তবায়নে নতুন পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দুই ধাপে কার্যকরের পরিবর্তে নতুন বেতন কাঠামো একবারেই বাস্তবায়নের বিষয়ে সরকার ইতিবাচকভাবে ভাবছে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শুরুতে নবম পে স্কেল ধাপে ধাপে কার্যকরের বিষয়টি বিবেচনায় থাকলেও পরবর্তী আলোচনায় সেই পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বর্তমানে এককালীন বাস্তবায়নের বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্টদের মতে, আইবাস (iBAS) ব্যবস্থার কারিগরি জটিলতা, দুই ধাপে বাস্তবায়নের অতিরিক্ত ব্যয় এবং সরকারি চাকরিজীবীদের মধ্যে সম্ভাব্য অসন্তোষ এড়াতেই একবারে নতুন বেতন কাঠামো কার্যকরের চিন্তা করা হচ্ছে। এ বিষয়ে সোমবার (৬ জুলাই)…
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, সিটি করপোরেশন এবং মাঠপর্যায়ে ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে সদস্য করে তিন সদস্যের কমিটি গঠন করা হবে। কমিটিকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দ্রুত সমাধানযোগ্য…
চলতি বছরের ২৮ মার্চ রাতে দুবাই থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট থেকে প্রায় ৩৮ কোটি টাকা মূল্যের ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়। পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে বিমানবন্দর থানায় মামলা হয়। কিন্তু তিন মাস পার হলেও এখনো তদন্তে কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছেন, বিমানে ৪৩৯ যাত্রী এবং ২০ জনের মতো বিমানবালা, টেকনিশিয়ান ও কেবিন ক্রু ছিলেন। এত লোকের মধ্যে সন্দেহভাজনদের খুঁজে জিজ্ঞাসাবাদ করা তদন্তকারীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে বিমানের সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও মেলেনি কোনো ক্লু। এ অবস্থায় অবৈধ এই বিপুল সোনার আসল হোতাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। অন্যদিকে গত…
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী করা, শান্তিরক্ষীদের সক্ষমতা বৃদ্ধি এবং হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতি নিয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৭ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ দ্বিপাক্ষিক বৈঠকে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সামরিক ও পুলিশ সদস্যদের পরিচালনাগত সহযোগিতা, ক্ষতিপূরণ (Reimbursement), পরিবেশগত টেকসই উন্নয়ন, ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (WPS)’ এজেন্ডা এবং হাইতিতে বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি শান্তিরক্ষীদের ক্ষতিপূরণ প্রক্রিয়া সহজ করতে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের (DOS) সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে শান্তিরক্ষা…
বিশ্বকাপের শেষ ষোলোতেই থেমে গেল পর্তুগালের স্বপ্ন। শেষ মুহূর্তের নাটকীয় গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পর্তুগিজরা। একই সঙ্গে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারও শেষ হলো আবেগঘন এক পরিসমাপ্তির মধ্য দিয়ে। নির্ধারিত সময়ের পর যোগ করা প্রথম মিনিটে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর নিখুঁত ফিনিশ স্পেনকে কাঙ্ক্ষিত জয় এনে দেয়। ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে বলেই মনে হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তের সেই গোলেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের দল। শেষ আটে স্পেনের প্রতিপক্ষ হবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচের বিজয়ী। ম্যাচের আগেই ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়ে দিয়েছিলেন, এটিই…
বিশ্বকাপের শেষ ষোলোয় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বেলজিয়াম। এক সময়ের ‘গোল্ডেন জেনারেশন’-এর স্মৃতি ফিরিয়ে আনা পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইউরোপের দলটি। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে স্পেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। অষ্টম মিনিটে ইউরি টিলেমান্স প্রথম বড় সুযোগ নষ্ট করলেও পরের মিনিটেই এগিয়ে যায় দলটি। নিকোলা হাসকিনের দারুণ পাস থেকে সহজ ফিনিশে গোল করেন শার্ল ডি কেটেলারে। গোলের পরও বেলজিয়ামের আধিপত্য অব্যাহত থাকে। তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ফ্রি-কিক থেকে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। মালিক টিলম্যানের শট বেলজিয়ামের মানব দেয়ালে লেগে দিক পরিবর্তন করলে গোলরক্ষক তিবো কোর্তোয়ার…
অফিস কার্যালয় – ইউনিক ট্রেড সেন্টার, ৮ পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ।
ই-মেইল– newsroom@bdtimesnews.com, নিউজরুম(২৪x৭) – ০১৭১১০১৩৩৩৩, ০১৭০০৫২০০০০, টেলিফোন ও ফ্যাক্স +৮৮০২৫৫০৪২২৪৫
বিডি টাইম্স নিউজ | প্রকাশক – সামসে বাজেগা
সম্পাদক – নোমান রহমান
নির্বাহী সম্পাদকঃ তামজিদুল ইসলাম সুমন
ব্যবস্থপনা সম্পাদকঃ রায়হান উল্লাহ
বার্তা-সম্পাদকঃ আশরাফুল আসাদ
বার্তা-সম্পাদক -আন্তর্জাতিকঃ রুজমিলা হক