Close Menu
    What's Hot

    ট্রাফিক ব্যবস্থায় এআই প্রযুক্তি: সড়কে শৃঙ্খলা ফিরলেও নানা প্রতিবন্ধকতায় শঙ্কা

    July 7, 2026

    নিখুঁত না হওয়া পর্যন্ত আমির বিয়ে করতেই থাকবে: সালমান খান

    July 7, 2026

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো

    July 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    BD Times News
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
      • বাংলাদেশ
        • জেলার খবর
        • দেশ ও মাটি
        • কৃষি ও পরিবেশ
    • ভিডিও
    • রাজনীতি
    • বিনোদন
    • অর্থনীতি
      • বিদ্যুত ও জ্বালানি
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • লাইফস্টাইল
    • অন্যান্য
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • শিক্ষা
        • ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়
        • ক্যারিয়ার
      • তথ্য ও প্রযুক্তি
        • বিজ্ঞান ও গবেষণা
      • শেয়ারবাজার
      • অনুস্ঠান সূচী
      • আজকের রাশিফল
      • শিল্প ও সংস্কৃতি
        • শিল্পকলা ও নাটক
        • সাহিত্য ও উপন্যাস
      • পর্যটক ও পর্যটন
        • পরিবেশ ও প্রকৃতি
        • অপরূপ বাংলা
        • ভ্রমন ও পর্যটক
      • সংস্কৃতি ও ঐতিহ্য
        • ইতিহাসের পাতা
      • মিডিয়া-গণমাধ্যম
        • শোক ও স্মরণ
        • উদ্বোধন ও সম্মেলন
      • আইন-আদালত
        • অপরাধ ও মানবাধিকার
        • নারী ও শিশু
        • ধর্ম ও জীবন
        • ইভেন্ট
    • সম্পাদকীয়
      • সাক্ষাৎকার-ইন্টারভিউ
      • আপনার মতামত
      • নির্বাচিত কলাম
      • বিশেষ ফিচার
      • বিশেষ সংবাদ
      • বিচিত্র সংবাদ
      • বিজ্ঞপ্তি
    BD Times News
    Home»খেলাধুলা»বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্রকে উড়িয়ে শেষ আটে বেলজিয়া
    খেলাধুলা

    বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্রকে উড়িয়ে শেষ আটে বেলজিয়া

    Nomaan RahmanBy Nomaan RahmanJuly 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বকাপের শেষ ষোলোয় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বেলজিয়াম। এক সময়ের ‘গোল্ডেন জেনারেশন’-এর স্মৃতি ফিরিয়ে আনা পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইউরোপের দলটি। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে স্পেন।

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। অষ্টম মিনিটে ইউরি টিলেমান্স প্রথম বড় সুযোগ নষ্ট করলেও পরের মিনিটেই এগিয়ে যায় দলটি। নিকোলা হাসকিনের দারুণ পাস থেকে সহজ ফিনিশে গোল করেন শার্ল ডি কেটেলারে।

    গোলের পরও বেলজিয়ামের আধিপত্য অব্যাহত থাকে। তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ফ্রি-কিক থেকে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। মালিক টিলম্যানের শট বেলজিয়ামের মানব দেয়ালে লেগে দিক পরিবর্তন করলে গোলরক্ষক তিবো কোর্তোয়ার কিছুই করার ছিল না।

    তবে স্বাগতিকদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল হজমের পরপরই পাল্টা আক্রমণে উঠে লেয়ান্দ্রো ট্রসাডের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন ডি কেটেলারে। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে বেলজিয়ামের এগিয়ে থাকা অবস্থায়।

    বিরতির পর বলের দখল কিছুটা বাড়ালেও যুক্তরাষ্ট্র আক্রমণে কার্যকর হতে পারেনি। বরং ৫৭তম মিনিটে গোলরক্ষক ম্যাট ফ্রিজের বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৩-১ করেন হন্স ফানাকে। ডি কেটেলারের চাপের মুখে বল হারিয়ে ফেলেন ফ্রিজ, আর সেই সুযোগে বাঁকানো শটে জাল খুঁজে নেন ফানাকে।

    শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। তবে কাঙ্ক্ষিত গোল না পেয়ে উল্টো যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরও একবার শাস্তি পায় স্বাগতিকরা। রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে রোমেলু লুকাকু গোল করে বেলজিয়ামের ৪-১ ব্যবধানের দাপুটে জয় নিশ্চিত করেন।

    দুই গোল করে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন শার্ল ডি কেটেলারে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ নয় ম্যাচে এটি ছিল ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের ষষ্ঠ গোল।

    এই জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। অন্যদিকে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো যুক্তরাষ্ট্রকে।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Nomaan Rahman

    Related Posts

    স্পেনের কাছে হেরে থামল পর্তুগাল, শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ার

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ট্রাফিক ব্যবস্থায় এআই প্রযুক্তি: সড়কে শৃঙ্খলা ফিরলেও নানা প্রতিবন্ধকতায় শঙ্কা

    By Nomaan RahmanJuly 7, 2026

    প্রায় ৩০০ কোটি টাকার বিদেশি প্রকল্প ব্যর্থ হওয়ার পর, দেশিয় প্রযুক্তিতে শৃঙ্খলায় ফিরছে নগরীর ট্রাফিক…

    নিখুঁত না হওয়া পর্যন্ত আমির বিয়ে করতেই থাকবে: সালমান খান

    July 7, 2026

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো

    July 7, 2026
    শীর্ষ সংবাদ

    ট্রাফিক ব্যবস্থায় এআই প্রযুক্তি: সড়কে শৃঙ্খলা ফিরলেও নানা প্রতিবন্ধকতায় শঙ্কা

    By Nomaan RahmanJuly 7, 2026

    প্রায় ৩০০ কোটি টাকার বিদেশি প্রকল্প ব্যর্থ হওয়ার পর, দেশিয় প্রযুক্তিতে শৃঙ্খলায়…

    নিখুঁত না হওয়া পর্যন্ত আমির বিয়ে করতেই থাকবে: সালমান খান

    By Nomaan RahmanJuly 7, 2026

    আমির খান তৃতীয়বারের মতো গৌরি স্প্র্যাটকে বিয়ে করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন…

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো

    By Nomaan RahmanJuly 7, 2026

    বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram WhatsApp Telegram

    বিডি টাইম্‌স নিউজ 

    মার্কেটিং

    যোগাযোগ

    গোপনীয়তা নীতি

    শর্তাবলি ও নীতিমালা

    © 2026 | বিডি টাইম্‌স নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.