Close Menu
    What's Hot

    ট্রাফিক ব্যবস্থায় এআই প্রযুক্তি: সড়কে শৃঙ্খলা ফিরলেও নানা প্রতিবন্ধকতায় শঙ্কা

    July 7, 2026

    নিখুঁত না হওয়া পর্যন্ত আমির বিয়ে করতেই থাকবে: সালমান খান

    July 7, 2026

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো

    July 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    BD Times News
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
      • বাংলাদেশ
        • জেলার খবর
        • দেশ ও মাটি
        • কৃষি ও পরিবেশ
    • ভিডিও
    • রাজনীতি
    • বিনোদন
    • অর্থনীতি
      • বিদ্যুত ও জ্বালানি
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • লাইফস্টাইল
    • অন্যান্য
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • শিক্ষা
        • ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়
        • ক্যারিয়ার
      • তথ্য ও প্রযুক্তি
        • বিজ্ঞান ও গবেষণা
      • শেয়ারবাজার
      • অনুস্ঠান সূচী
      • আজকের রাশিফল
      • শিল্প ও সংস্কৃতি
        • শিল্পকলা ও নাটক
        • সাহিত্য ও উপন্যাস
      • পর্যটক ও পর্যটন
        • পরিবেশ ও প্রকৃতি
        • অপরূপ বাংলা
        • ভ্রমন ও পর্যটক
      • সংস্কৃতি ও ঐতিহ্য
        • ইতিহাসের পাতা
      • মিডিয়া-গণমাধ্যম
        • শোক ও স্মরণ
        • উদ্বোধন ও সম্মেলন
      • আইন-আদালত
        • অপরাধ ও মানবাধিকার
        • নারী ও শিশু
        • ধর্ম ও জীবন
        • ইভেন্ট
    • সম্পাদকীয়
      • সাক্ষাৎকার-ইন্টারভিউ
      • আপনার মতামত
      • নির্বাচিত কলাম
      • বিশেষ ফিচার
      • বিশেষ সংবাদ
      • বিচিত্র সংবাদ
      • বিজ্ঞপ্তি
    BD Times News
    Home»শিক্ষা»ক্যারিয়ার»নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা
    ক্যারিয়ার

    নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

    Nomaan RahmanBy Nomaan RahmanJuly 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল (পে স্কেল) বাস্তবায়নে নতুন পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দুই ধাপে কার্যকরের পরিবর্তে নতুন বেতন কাঠামো একবারেই বাস্তবায়নের বিষয়ে সরকার ইতিবাচকভাবে ভাবছে।

    অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শুরুতে নবম পে স্কেল ধাপে ধাপে কার্যকরের বিষয়টি বিবেচনায় থাকলেও পরবর্তী আলোচনায় সেই পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বর্তমানে এককালীন বাস্তবায়নের বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

    সংশ্লিষ্টদের মতে, আইবাস (iBAS) ব্যবস্থার কারিগরি জটিলতা, দুই ধাপে বাস্তবায়নের অতিরিক্ত ব্যয় এবং সরকারি চাকরিজীবীদের মধ্যে সম্ভাব্য অসন্তোষ এড়াতেই একবারে নতুন বেতন কাঠামো কার্যকরের চিন্তা করা হচ্ছে।

    এ বিষয়ে সোমবার (৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ, বাস্তবায়নের সম্ভাব্য সময়সূচি, সরকারের ওপর আর্থিক প্রভাব এবং বিভিন্ন ক্যাডার ও গ্রেডের কর্মচারীদের মধ্যে বেতনগত ভারসাম্য রক্ষার বিষয়গুলো পর্যালোচনা করা হবে। পাশাপাশি কমিশনের প্রস্তাবিত বেতন বৃদ্ধির হার কিছুটা সমন্বয়ের বিষয়েও আলোচনা হতে পারে। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, এ বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। যদিও আগামী ১ জুলাই থেকে মূল বেতন কার্যকরের লক্ষ্য সামনে রেখেই আলোচনা এগোচ্ছে। অন্যদিকে, বিভিন্ন ধরনের ভাতা নতুন বেতন কাঠামোর সঙ্গে পুরোপুরি সমন্বয়ের প্রক্রিয়া ২০২৭-২৮ অর্থবছর পর্যন্ত সময় নিতে পারে।

    অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ১ম থেকে ৯ম গ্রেডের কর্মচারীদের বেতন ৬০ থেকে ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন ৯০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। তবে নবম পে স্কেল নিয়ে এখনো সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি। ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে সরকারি চাকরিজীবীদের আগ্রহ ও অপেক্ষা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, পুরো প্রক্রিয়া বাস্তবায়নে সরকারের আর্থিক সক্ষমতা, প্রশাসনিক প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Nomaan Rahman

    Related Posts

    এনআইডিতে নাম-বয়স সংশোধনে নতুন নিয়ম, ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত

    July 7, 2026

    ভেজালবিরোধী অভিযান জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ট্রাফিক ব্যবস্থায় এআই প্রযুক্তি: সড়কে শৃঙ্খলা ফিরলেও নানা প্রতিবন্ধকতায় শঙ্কা

    By Nomaan RahmanJuly 7, 2026

    প্রায় ৩০০ কোটি টাকার বিদেশি প্রকল্প ব্যর্থ হওয়ার পর, দেশিয় প্রযুক্তিতে শৃঙ্খলায় ফিরছে নগরীর ট্রাফিক…

    নিখুঁত না হওয়া পর্যন্ত আমির বিয়ে করতেই থাকবে: সালমান খান

    July 7, 2026

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো

    July 7, 2026
    শীর্ষ সংবাদ

    ট্রাফিক ব্যবস্থায় এআই প্রযুক্তি: সড়কে শৃঙ্খলা ফিরলেও নানা প্রতিবন্ধকতায় শঙ্কা

    By Nomaan RahmanJuly 7, 2026

    প্রায় ৩০০ কোটি টাকার বিদেশি প্রকল্প ব্যর্থ হওয়ার পর, দেশিয় প্রযুক্তিতে শৃঙ্খলায়…

    নিখুঁত না হওয়া পর্যন্ত আমির বিয়ে করতেই থাকবে: সালমান খান

    By Nomaan RahmanJuly 7, 2026

    আমির খান তৃতীয়বারের মতো গৌরি স্প্র্যাটকে বিয়ে করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন…

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো

    By Nomaan RahmanJuly 7, 2026

    বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram WhatsApp Telegram

    বিডি টাইম্‌স নিউজ 

    মার্কেটিং

    যোগাযোগ

    গোপনীয়তা নীতি

    শর্তাবলি ও নীতিমালা

    © 2026 | বিডি টাইম্‌স নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.