জাতীয় ফুটবল দলের রূপরেখা খুব দ্রুত প্রস্তুত করতে চায় বাফুফে। আগামী দুই সপ্তাহের মধ্যে জাতীয় দল গঠন ও ম্যাচ আয়োজন নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন কাজী সালাউদ্দীন। এদিকে ঘরের মাঠে নারী অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে সাফল্যে আশাবাদি বাফুফে সভাপতি।

ভুটান বিপর্যয়ের পর কেটে গেছে ১৩ মাস। আন্তর্জাতিক ফুটবলে নির্বাসনে জাতীয় দল।ঘুমিয়ে থাকা ফুটবলে নতুন হাওয়া লাগবে নতুন বছরে। মার্চে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন হবে লাল-সবুজদের। এতদিন নিরব থাকা বাফুফে নতুন বছরে তাই নানান পরিকল্পনা তৈরি করছে।দরজায় কড়া নাড়ছে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান চার দলের এই আসরে ফেভারিট মার্জিয়ারা। শুধু স্বাগতিক বলেই নয় সাম্প্রতিক পারফরমেন্সও এগিয়ে থাকছে বাংলাদেশ।

আন্তর্জাতিক আসর হলেও কখন ভালো হোটেলে থাকার সুযোগ হয়নি মনিকা-অনূচিংদের। এবার ধারা বদলে ভালো পরিবেশে রাখার ব্যবস্থা করা হয়েছে ফুটবলারদের।১৭ ডিসেম্বর নেপালের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে কিশোরিদের সাফ মিশন।

স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে