ঢাকার মেট্রোরেল চালানোর কারিগরি পরীক্ষা প্রায় শেষের পথে। অক্টোবর থেকে শুরু হবে মহড়া। আর ১৬’ই ডিসেম্বর (শুক্রবার) থেকে যাত্রীরা চড়তে পারবেন স্বপ্নের মেট্রোরেলে। এরই মধ্যে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ৪টি স্টেশনের নির্মাণ কাজ শেষ হয়েছে। আর মতিঝিল পর্যন্ত ২০’কিলোমিটার পথে রেল বসানো হয়েছে। শিগগিরই মেট্রোরেলের নিরাপত্তায় বিশেষায়িত মেট্রোরেল পুলিশ নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক।

উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত সাড়ে ১১’কিলোমিটার উদ্বোধনের জন্য প্রস্তুত হচ্ছে।এই অংশের ৬টি স্টেশনের মধ্যে পাঁচটির নির্মাণ কাজও শেষ পর্যায়ে। প্রতিটি বিষয় এখন মেনুয়্যালি পরীক্ষা করা হচ্ছে। জাপান থেকে এখন পর্যন্ত ১৪ সেট রেল দেশে এসেছে। এর মধ্যে ১০ সেট রেল আগারগাঁও পর্যন্ত চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে। উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার অংশের স্টেশনগুলোর নির্মাণ কাজও এগিয়ে চলছে। তবে ডিসেম্বরে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধনের জন্য প্রস্তুতি নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ব্যবস্থাপনা পরিচালক জানান, দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত রেল পরিচালনার জন্য যেসব সুবিধা দরকার তা অনেকটাই শেষ পর্যায়ে। এই অংশে ১’লা অক্টোবর থেকেই ট্রেন চলার মহড়া শুরু হবে। বিদ্যুৎ বির্পযয় ঘটলেও বিদ্যুৎ চালিত মেট্রোরেল পরিচালনায় কোনো সমস্যা হবেনা বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। শিগগিরই মেট্রোরেলের ভাড়ার হার নির্ধারণ হবে বলেও জানান তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে