মহান মুক্তিযুদ্ধ ও দেশ পরিচালনার সুস্পষ্ট নির্দেশনা ছিল জাতির জনকের ৭ মার্চের ভাষণে। তিনি বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে আমরা সবাই যদি পরিপূর্ণভাবে জানতাম তাহলে আজ আমরা বিভাজীত হতাম না। ৭ ও ১৭ মার্চ উদ্যাপন উপ-কমিটির আহবায়ক ও পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে রবীন্দ্র-নজরুল কলা ভবনে ৭ মার্চ সকাল ১০.৩০ টায় ভাষণ প্রতিযোগীতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান আরো বলেন, আমি দূ;খ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি বাংলাদেশকে স¦াধীন করতে চাই, আমি দেশকে মুক্ত করতে চাই। এটিই ছিল সেদিন ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধুর অভিপ্রায়। তিনি কোমলমতি শিক্ষার্থীদের উদ্যোশে আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজ স্বাধীন দেশ ও স্বাধীন ভাবে কথা বলতে পারতাম না। তিনি কমলমতি ছাত্র-ছাত্রীদেরকে বঙ্গবন্ধু সর্ম্পকে বিভিন্ন ধরনের বই পড়ার আহবান জানান ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভুঁইয়া বলেন, মহান মুক্তিসংগ্রামের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল বাঙালী জাতির মুক্তির সনদ। পৃথিবীর প্রতিটি বি ত মানুষের কথা আছে এ ভাষণে। তিনি বলেন ৭ মার্চের ভাষণ আজ শুধু জাতীয় সম্পদ নয় বরং এটি আজ আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পেয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনায় দক্ষ নেতৃত্বের কারনে। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তা রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ রবিউল হোসেন। অনুষ্ঠানে প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, ছাএ-উপদেষ্টা প্রফেসর ড. সেলিনা নাসরীন, প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান, প্রফেসর ড. মোঃ শাহজাহান মন্ডল, প্রফেসর ড. আনোয়ারুল হকসহ ইসলামী বিশ^বিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সকল স্তরের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে ঐতিহাসিক ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। কর্মসূচীর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে সকালে বিশ^বিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।
এছাড়া শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখা, শাপলা ফোরাম, ল এ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ, বাংলাদেশ ছাএলীগ ইবি শাখার নেতাকমীবৃন্দ। এরপর ইসলামী বিশ^বিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের স্কুল শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘৭ মার্চ ঐতিহাসিক ভাষণ’ শিরোনামে রবীন্দ্র-নজরুল কলা ভবনে এক ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














