মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী আর নেই। বেলা পৌনে একটার দিকে ল্যাব এইড হাসপাতালে তিনি মারা যান। এ কথা জানিয়েছেন তার ছেলে শিল্পী কারু তিতাস। বরেণ্য এ শিল্পীর প্রয়াণে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

বাংলাদেশের ভাস্কর্যচর্চার অগ্রপথিক ছিলেন তিনি। ফেলে দেয়া, পরিত্যক্ত বস্তু, শুকনো মরা ডাল ও কাঠকে তিনি দিয়েছেন নতুন জীবন, তার শিল্পকর্মে। সরল, সুষমামণ্ডিত শিল্পচিন্তার মৃদুভাষী এ মানুষটি চলে গেলেন দুপুর একটার কয়েক মিনিট আগে। মুক্তিযোদ্ধা ভাস্কর প্রিয়ভাষিণীর বয়স হয়েছিলো একাত্তর বছর। দীর্ঘদিন থেকেই তিনি ফুঁসফুঁসের সংক্রমণসহ নানা রোগে ভুগছিলেন।

নভেম্বরে নিজ বাসায় পড়ে গিয়ে মাথায় ও গোড়ালিতে চোট পান তিনি। এরপর তাকে তিনদফায় ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে প্রধানমন্ত্রীর আদেশে মেডিকেল বোর্ড গঠন করে স্থানান্তর করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনায় জন্ম এ ভাস্করের। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১০ সালে স্বাধীনতা পদক পান তিনি। ২০১৬ সালের অক্টোবরে তাকে মুক্তিযোদ্ধা খেতাব দেয় সরকার। তার প্রয়ানে দেশের শিল্পাঙ্গনে বড় শুণ্যতার সৃষ্টি হলো।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে