স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিজয় শোভাযাত্রার আয়োজন করেছে আওয়ামী লীগ। দুপুর দুইটায় শোভাযাত্রা শুরুর আগে উদ্যানের ভেতর সংক্ষিপ্ত সমাবেশে যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়। এরপর শোভাযাত্রাটি শাহবাগ, অ্যালিফ্যাট রোড এবং মিরপুর রোড হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বর ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।এদিকে শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকে ছোটো ছোটো মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সামনে জড়ো হন নেতাকর্মীরা। নানা স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা।বিজয় শোভাযাত্রা সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ঐতিহাসিক বিজয় শোভাযাত্রার জন্য জনগণের যে ট্রাফিক অসুবিধা হবে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা ঢাকার জনগণকে এই বিজয় শোভাযাত্রায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।’

বিজয় শোভাযাত্রা কর্মসূচিতে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা অংশ নেবে। শোভাযাত্রায় রাজধানী ঢাকার উত্তর প্রান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীদের হাতিরঝিল, মগবাজার ও মৎস্যভবনের সড়কসমূহ এবং ঢাকার দক্ষিণ প্রান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীদের গুলিস্তান, হাইকোর্ট মাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কসমূহ ব্যবহার করতে বলা হয়েছে।সাধারণ মানুষের চলাচলের সুবিধার বিষয়টি বিবেচনায় রেখে কর্মসূচিতে অংশগ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তথ্যঃ ইন্ডিপেন্ডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে