শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইনগামী ২ যাত্রীর কাছ থেকে ১ কোটি ৪০ লাখ টাকা সমমূল্যের সৌদি রিয়াল জব্দ করেছে এপিবিএন। তারা নিয়মিত অর্থপাচার চক্রের সঙ্গে জড়িত বলে মনে করছে এপিবিএন ও কাস্টমস কৃর্তপক্ষ।গত এক বছর ধরে প্রতি সপ্তাহে সৌদি রিয়ালের চালান নিয়ে দুবাই যাতায়াতের তথ্য তাদের বিরুদ্ধে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশি মুদ্রা পাচার হচ্ছে এমন তথ্য শুক্রবার ভোরে গোয়েন্দা নজরদারি বাড়ায় এপিবিএন। ৫টা ৪০ মিনিট বাহরাইনগামী গালফ এয়ারের একটি ফ্লাইটের ২ যাত্রী টাকা পাচার করছে নিশ্চিত হয়ে ফ্লাইট ছাড়ার ১০ মিনিট আগে হোল্ডিং লাউঞ্জে থেকে যাত্রী জুয়েল ও রাব্বিনীকে আটক কর হয়।পরে কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে স্ক্যানিং করে তাদের লাগেজ বিশেষ কায়দায় লুকানো একটি চেম্বারের সন্ধান মেলে।সেখানে থরে থরে সাজানো ৬ লাখ ৫ হাজার সৌদি রিয়াল, যা ১ কোটি ৪০ লাখ টাকা সমমূল্যের।আটক জুয়েলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, আর গোলাম রব্বানীর কুমিল্লায়। এরা রেসিডেন্সি ভিসায় প্রতি সপ্তাহেই দুবাই যায়। প্রতি বারই বিদেশি মুদ্রা পাচারের তথ্য মিলেছে তাদের বিরুদ্ধে। সন্দেহ এড়াতে তারা বিজনেস ক্লাসে যাতায়াত করে বলে জানায় এপিবিএন এডিশনাল এসপি জিয়াউল হক।

কাস্টমস কর্মকর্তারা জানান, বিদেশি মুদ্রা বহন করতে অনুমতি প্রয়োজন হয়। তবে, এরা অনুমতি ছাড়াই মুদ্রা বহন করছিলো। এ জন্য এদের বিরুদ্ধে কাস্টমস ও মানিলন্ডারিং আইনে মামলা হচ্ছে।এছাড়াও বিদেশি মুদ্রা পাচারে বিমানবন্দরের কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে এপিবিএন।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে