মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ১৭টি যানবাহন নিয়ে ডুবে গেছে ফেরি শাহ আমানত।
সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ফেরিটি পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছাকাছি পৌঁছালে একপাশে কাত হয়ে যায়। এ সময় ফেরিটিতে থাকা পণ্যবাহী ট্রাকসহ ১৭টি যানবাহন নদীতে পড়ে যায়।
খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারে কাজ করছেন ডুবুরিরা। এছাড়া ঘটনাস্থলে যাচ্ছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী দল। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























