মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝের স্প্যানের সঙ্গে এবার ।মঙ্গলবার সকালে স্প্যানের সাথে ধাক্কা লাগে ফেরিটির।

ঘাট কর্তৃপক্ষ জানায়, সকালে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মধ্যদিয়ে ডকইয়ার্ড থেকে পাটুরিয়া ঘাটে যাচ্ছিল। সে সময় স্প্যানের সঙ্গে ফেরির মাস্তুলের ধাক্কা লাগে, এতে ভেঙ্গে গেছে ফেরির মাস্তুল। তবে কেন স্প্যানের সাথে ফেরির মাস্তুল লাগলো এ বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এছাড়া আরও দুই বার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করেছে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে আঘাত করে। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে