জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরকীয়া প্রেমের অভিযোগে এক বিধবা নারীর মাথা ন্যাড়া করে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে রাশিদা বেগম (৩৫) নামের আরেক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী নারীর (৪৫) বাবা বাড়ি বরিশালে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সুহিলপুরে একজনের সাথে বিয়ের পর সেখানে বসবাস করছেন তিনি। অবশ্য তার ওই স্বামী মারা গেছেন।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্বামী মারা যাওয়ার পর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মেরাজুলের (৩৫) সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই নারীর। বিষয়টি মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার জানতে পারেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। ২২ জুলাই ওই বিধবা নারীকে মোবাইল ফোনে নিজের বাবার বাড়ি আসতে বলেন তানজিনা আক্তার। সেখানে গেলে তানজিনা ও তার বোন রাশিদাসহ আরো কয়েকজন মিলে ওই নারীকে মারধর করেন। পরে কাচি দিয়ে মাথা ন্যাড়া করে দেন তারা। এ সময় ঘটনাটি তারা ভিডিও করে রাখেন। বৃহস্পতিবার ফেসবুকে ওই ভিডিও ছেড়ে দেয়া হয়।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে অভিযান শুরু করে পুলিশ। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তানজিনার বোন রাশেদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে