লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বিজিবি ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে সীমান্ত এলাকায় মঞ্জুরুলসহ কয়েকজনকে ধাওয়া করে বিএসএফ। অন্যরা পালিয়ে গেলেও তারা ধরে ফেলে মঞ্জুরুলকে। বেদম মারপিট করা হয় তাকে। পরে ফেলে রেখে যায় বাংলাদেশ সীমান্তে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মঞ্জুরুলকে মৃত ঘোষণা করেন। তার শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
বিএসএফকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক আহ্বান করেছে বিজিবি।
অনলাইন ডেস্ক, বিডি টাইমস্ নিউজ





























