রোহিঙ্গাদের জন্য এখনও নিরাপদ নয় মিয়ানমার। বৃহস্পতিবার এমন আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
সংস্থার উপনির্বাহী পরিচালক জাস্টিন ফরসিথ বলেন, নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা এখন ফিরে যেতে আগ্রহী নয়। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানান তিনি।
২৩ জানুয়ারি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে কাজ অসম্পূর্ণ থাকায় তা পিছিয়ে যায়। ফরসিথ মিয়ানমার কর্তৃপক্ষকে সহিংসতার শিকার এলাকাগুলোতে আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানান।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ





























