
করোনা সংক্রমণ রোধে ৩০’জুন পর্যন্ত বন্ধ থাকবে বাংলাদেশ-ভারত সীমান্ত। পরিস্থিতি বিবেচনায় আগামী মাসে দু’দেশের মধ্যে বিশেষ বিমান চলাচল চালু হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে এ কথা জানান তিনি। তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় আগামী মাসে দু’দেশের মধ্যে চালু হতে পারে বিশেষ বিমান চলাচল।
ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৬’শে এপ্রিল সীমান্ত বন্ধ করে দেয় বাংলাদেশ। এরপর মেয়াদে বাড়ানো হয় ১৪ জুন পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত বন্ধের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হলো। আন্তঃমন্ত্রণলায় সভা শেষে এসব তথ্য দেন পররাষ্ট্র সচিব। এর আগে সাত মাস বন্ধ ছিল বাংলাদেশ-ভারত যাত্রীবাহী বিমান চলাচল। অক্টোবারে শুরু হলেও ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও বন্ধ করে দেয়া হয়।
পররাষ্ট্র সচিব জানান, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে এয়ার বাবল চালুর চিন্তা করছে ঢাকা ও দিল্লি। শুধু মেডিকেল ও সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই বিশেষ ফ্লাইটে যাতায়াত করতে পারবেন বলে এসময় জানান তিনি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























