স্বাস্থ্য পরীক্ষা জন্য মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে বসুন্ধরার ওই হাসপাতালে নেওয়া হয়েছিল। কিছু পরীক্ষা করার পর রাত ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান।

অধিকতর চিকিৎসার জন্য করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উনার অবস্থা স্থিতিশীল আছে। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। উনি দেশবাসী দোয়া চেয়েছেন। এর আগে সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার জন্য খালেদা জিয়াকে রাত সাড়ে ৯টার সময় তার গুলশানের বাসবভন থেকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের সিটি স্ক্যানসহ আরো কয়েকটি পরীক্ষা করাতে রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরীক্ষাগুলো শেষে রাতেই গুলশানের বাসায় ফিরে আসার কথা ছিলো তার।

খালেদা জিয়ার করোনা পজেটিভ হলেও তেমন কোন উপসর্গ নেই বলে জানান জাহিদ হোসেন। তার অবস্থা স্থিতিশীল ও তিনি ভালো আছেন। গত ১৪ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়েছিলো খালেদা জিয়াকে। সেখানে তার সিটি স্ক্যান করা হয়। এর আগে গত ১১ এপ্রিল করোনা শনাক্ত হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে