
বেতন-ভাতা দিতে ঋণ চায় পোশাক মালিকদের তিন সংগঠন গতবারের মতো একই শর্তে আর্থিক সংকট মোকাবিলায় এবং শ্রমিক কর্মচারীদের এপ্রিল, মে ও জুন মাসের বেতন-ভাতা ও বোনাস দিতে সরকারের কাছে ঋণ সহায়তা চেয়েছে তৈরি পোশাক শিল্পের প্রধান তিন সংগঠন।
অর্থমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে এ সহায়তা চেয়েছে বিজেএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ। তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান এবং বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী খোকন রোববার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে চিঠি দিয়ে ঋণ দেয়ার অনুরোধ জানান। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছেও পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বিশ্বের অনেক ((দেশেই লকডাউনে রয়েছে। ফলে যেসব ক্রেতা অর্থ পরিশোধ না করায় ঈদের আগে সচল কারখানাগুলোর শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাস দিতে চাপের মুখে পড়েছে মালিকরা। আর্থিক সংকটের কারণে শ্রমিকের বেতন-ভাতা ও বোনাস পরিশোধে অর্থের জোগান দেয়া কষ্টসাধ্য হয়ে পড়েছ। এ পরিস্থিতিতে রপ্তানিমুখী পোশাকশিল্পকে সহায়তা করার জন্য শ্রমিক-কর্মচারীদের এপ্রিল, মে ও জুন মাসের বেতন-ভাতা ও বোনাস দেয়ার জন্য আবারো আগের মতো সহজ শর্তে ঋণ দেয়া প্রয়োজন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























