করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে ‘সর্বাত্মক লকডাউন’ চললেও রবিবার থেকে শপিংমল, মার্কেট খোলার অনুমতি দিয়েছে সরকার। এবার গণপরিবহণ চালুর সিদ্ধান্ত নেওয়া হলো। শপিংমল, মার্কেট খোলার নির্দেশনা দিয়ে শুক্রবার (২৩’শে এপ্রিল) প্রজ্ঞাপন জারির পর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবি জানান মালিকরা। দূরপাল্লার বাসও চালাতে চান তাঁরা।

গত ৩০’শে মার্চ থেকে অর্ধেক আসন খালি রেখে ৬০’শতাংশ বাড়তি ভাড়ায় যাত্রী পরিবহন শুরু করে গণপরিবহন। ৫’ই এপ্রিল লকডাউন শুরুর পর গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। লকডাউনের আওতামুক্ত প্রতিষ্ঠানের কর্মীদের যাতায়াতে ৭’ই এপ্রিল থেকে রাজধানী ঢাকা’সহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে বন্ধ রাখা হয় দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ।

১৪’ই এপ্রিল ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হলে সিটি করপোরেশন এলাকায়ও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়। আটদিনের জন্য জারি করা সর্বাত্মক লকডাউন ২৮ এপ্রিল পর্যন্ত বেড়েছে। তবে নানা বিধিনিষেধ শিথিল করে ধীরে ধীরে বিভিন্ন সেবা চালু করা হচ্ছে। এ সুযোগ চান পরিবহন মালিকরাও।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে