বঙ্গোপসাগরে বাংলাদেশের যে মহীসোপান নির্ধারণ করা হয়েছে তা নিয়ে আপত্তি তুলেছে ভারত। গত শুক্রবার (১৬’ই এপ্রিল) এ নিয়ে জাতিসংঘের মহীসোপান নির্ধারণ সংক্রান্ত কমিশনে (সিএলসিএস) লিখিত আপত্তি জানিয়েছে দেশটি।

দেশটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বঙ্গোপসাগরে বাংলাদেশ যে মহীসোপান নির্ধারণ করেছে তাতে অংশ রয়েছে ভারতের। এজন্য আপত্তিপত্রের সঙ্গে কিছু ‘ডকুমেন্টস’ও তুলে ধরা হয়েছে জাতিসংঘের মহীসোপান নির্ধারণ সংক্রান্ত কমিশনের কাছে।

জানা যায়, ২০১১ সালে জাতিসংঘের কাছে মহীসোপানের দাবির বিষয়ে আবেদন জানায় বাংলাদেশ। এরপর গত বছর তার সংশোধনীও জমা দেয়া হয়। এতদিন কিছু না বললেও এবার বাংলাদেশের দাবির বিষয়ে আপত্তি এসেছে ভারতের কাছ থেকে।

ভারতের আপত্তিতে আরো বলা হয়েছে, বঙ্গোপসাগরের ‘গ্রে এরিয়া’ (৯০০ বর্গকিলোমিটারের এমন একটি অংশ, যেখানকার পানির মধ্যে থাকা মাছসহ অন্যান্য সম্পদের মালিক ভারত এবং ওই অংশে মাটির নিচে যত খনিজ সম্পদ আছে তার মালিক বাংলাদেশ) নিয়ে বাংলাদেশ কোনো তথ্য দেয়নি। এ নিয়েও সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে