বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়া। আজ শুক্রবার(১৬’ই এপ্রিল) এ তথ্য জানিয়েছে সিউলের বাংলাদেশ দূতাবাস। এক চিঠিতে দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় আগত যাত্রীদের মধ্যে কোভিড-১৯ পজিটিভি শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সরকার বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে