লকডাউনে সব মন্ত্রণালয় খোলা থাকবে কিনা-কত উপস্থিতি এসব বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা বলে দিয়েছি কমফোর্ট অনুযায়ী কমানোর জন্য। অফিস চালানোর জন্য যতটুকু দরকার ততটুকু থাকবে। রমজানে উপস্থিতির বিষয়ে তিনি বলেন, দেখি আমরা ৫ থেকে ৭ দিন পর কী অবস্থা হয়। বৃহস্পতিবার আমরা রিভিউ করবো।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
এদিকে, সোমবার সকালে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এ সময় তিনি বলেন, লকডাউন কার্যকর করতে সবাইকে সচেতন হতে হবে। সরকারি নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া আছে।করোনার টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ হবে না জানিয়ে স্বাস্থ্যের ডিজি আরও জানান, করোনার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে ৮ই এপ্রিল।
এছাড়া সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, গণপরিবহণ বন্ধ এবং অফিস সীমিত লোকবল দিয়ে পরিচালনা করায় পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করেছে। এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। রমজানে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অফিস খোলা থাকবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
ডিবিসি থেকে




























