বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকার ও দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। স্থানীয় সময় সোমবার(২২’শে মার্চ) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে রাণীর শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এই খবর জানিয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়ে রাণী এলিজাবেথ তাঁর বার্তায় বলেছেন, ‘অর্ধশতাব্দী ধরে অটুট দু’দেশের অংশীদারিত্ব বন্ধুত্ব আর প্রীতির ভিত্তির ওপর রচিত’। রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো বার্তায় রাণী এলিজাবেথ তাকে উষ্ণ অভিনন্দন ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

ব্রিটেনের রাণী বলেন, ‘আপনাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই বিশেষ দিন উপলক্ষে আমি বাংলাদেশের জনগণের প্রতি আমার শুভেচ্ছা এবং আপনাকে অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। আমাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্কের ভিত্তি এখনও পঞ্চাশ বছর আগের মতো গুরুত্বপূর্ণ। একটি কঠিন বছর কাটিয়েছি আমরা। আশা করি আমরা বিশ্বব্যাপী স্বাস্থ্যগত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারব। ভবিষ্যতে আরও ভাল সময়ের প্রত্যাশায় আছি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে