দুর্নীতির বৈশ্বিক সূচকে দুই ধাপ অবনতি হয়ে এবার বাংলাদেশের অবস্থান ১২তম।  বৃহস্পতিবার বিশ্বব্যাপী একযোগে দুর্নীতির ধারণা সূচক-২০২০ এর প্রতিবেদন প্রকাশ করে এমন তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআই।

এ ধারণা সূচকে ১৮০টি দেশ অন্তর্ভূক্ত ছিলো। সূচকের শূন্য থেকে ১০০ স্কেলে বাংলাদেশের স্কোর ২৬, গতবারও একই স্কোর ছিলো।সূচকে ৮৮ স্কোর পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড। আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় দক্ষিণ সুদান ও সোমালিয়া। বাংলাদেশ এশিয়ার চতুর্থ সর্বনিম্ন ও দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন স্কোর ও অবস্থানে রয়েছে।

সূচকে বাংলাদেশের দুই ধাপ অবনতিকে দুর্নীতির ব্যাপকতা এখনো উদ্বেগজনক মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

অনলাইন ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে