ইউরোপের উন্নতদেশগুলোর মধ্যে অন্যতম দেশ ইতালীতে ২০২০ সালের ডিসেম্বর মাসে করোনা ভাইরাসে ৫ লক্ষ ৮হাজার ৪ শত ৭৫ জন ব্যাক্তি আক্রান্ত হয়ে  ১৮ হাজার ২৬০ জন লোক মারা গিয়েছে।যেখানে উন্নত জীবন ব্যবস্থা ও উন্নতচিকিৎসা নিশ্চিত থাকার পরেও গড়ে প্রতিদিন সাড়ে ১৬ হাজার লোক আক্রান্ত হয়ে ৫৮০ জন লোকের মৃত্যু হয়েছে।

২০২০ সালের মার্চ থেকে শুরু হওয়া করোনা ভাইরাসে এ পর্যন্ত ইতালীতে ২১ লক্ষ ২৯ হাজার ৩৯৬ জন লোক আক্রান্ত হয়ে৭৪ হাজার ৬ শত ২১ জন লোক মৃত্যুবরন করেছেইউরোপ থেকে আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জি এম নাজমুল আহসান তুহিন জানান,প্রথম ধাপে শুরু হওয়া করোনা ভাইরাসে ইতালীকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিলে সরকার একটানা লক ডাউনঘোষনা সহ জনগনের চলাচলের উপর নানান বিধিনিষেদ আরোপ করার ফলে ধীরে ধীরে তার নিয়ন্ত্রনে আসলেওইতোমধ্যে ১২লক্ষাধিক লোক আক্রান্ত হয়ে ৩০ সহাস্রাধিক লোক মৃত্যুবরন করেআক্রান্ত বাকিদের মধ্যে অনেকেই সুস্থ হয়েবাড়ী ফিরতে থাকে।

অজানা এ মহামারি সামাল দিতে ইতালিয়ান সরকারকে নানান সমস্যার সন্মুখীন হতে হয় একটানা লক ডাউনের ফলে বহু কল কারখানা  ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় বেকার পরে ৪০ লক্ষাধিক লোক ।পৃথিবীর ৮ টিশিল্পোন্নত দেশের মধ্যে অন্যতম ইতালী অর্থনীতিতে চরম ধ্বস নেমে আসেপ্রথম ধাপের ধাক্কা সামলাতে না সামলাতেই শুরু হয়ে যায় করোনারি দ্বিতীয়ধাপএ বারে অর্থনীতির চাকা কিছুটা হলেওসচল রাখতে ইতালীর জনপ্রিয় প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে দেশে আংশিক

লকডাউন ঘোষনা করে সামাজিক দুরত্ব বজায় রেখে মুখে মাস্ক ও হয়্যান্ড গ্লোবস সহ স্যানিটাইজেশনের প্রতি জোড় দিয়ে জনগনের চলাচলের প্রতিকড়া নধর রাখলেও দ্বিতীয় ধাপে এসে আরো ৯ লক্ষাধিক লোক আক্রান্ত হয়ে ৪০ সহাস্রাধিক লোকের মৃত্যু হয়যাদেরমধ্যে শুধু ডিসেম্বর এক মাসেই ৫ লক্ষাধিক লোক আক্রান্ত হয়ে ১৮ হাজার লোক মৃত্যু বরন করে ,যাদের মধ্যে একদিনেসর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ৫০ হাজারকে অতিক্রম করে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়ে যায়নানান প্রতিকুলতা পার করে গত২৭ ডিসেম্বর থেকেপৃথিবীর অন্যান্য দেশের মত ইতালীতে ও করোনা প্রতিরোধে প্রতিষেধক ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে।

প্রথম পর্যায় সন্মুখ সারির ডাক্তার নার্স সহ স্বাস্থ্যকর্মীদের পড়ে অপেক্ষাক্ষাকৃত বয়েজেষ্ঠ ও অসুস্থ ব্যাক্তিদের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ করে পর্যায় ক্রমে ২০২১ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে ইতালীর সকল নাগরিকদের মাঝে পৌঁছে দেয়ার সিদ্বান্ত গ্রহনকরা হয়েছে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও করোনার ভয়াবহতা নিয়ন্ত্রনে আসতে আরো কিছুটা লময় লাগবে গত ৩১ ডিসেম্বর বছরের শেষদিনে ইতালীতে নতুন করে ২৩৪৭৬ জন লোকআক্রান্ত হয়ে ৫৫৫ জনের মৃত্যু ছাড়াও নব বর্ষের প্রথম দিনে পহেলা জানুয়ারী২০২১ সালে ২২২২১ জন লোক নতুন করে আক্রান্ত হয়ে ৪৬২ জনের মৃত্যু হয়েছে।

সর্বপরি বর্তমানে আক্রান্তের চেয়ে সুস্থতার হার অনেকটা বেশী হলেও এখনো হাসপাতালে 574,767জন ব্যাক্তি চিকিৎসাধীনঅবস্থায় আছেন যাদের মধ্যে আড়াই হাজারের উপরে লোক ইন্টেনসিভ কেয়ারে আছেনএমতাবস্থায় নতুন বছরে সরকারসর্বক্ষেত্রে সরকারী বিধি মেনে চলে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচলের জন্য আহ্বান জানিয়েছেন।

এদিকে দুই লক্ষাধিক প্রবাসী বাংলাদেশীদের মধ্যে করেনা ভাইরাসে দুই শতাধিক ব্যাক্তি আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যুহয়েছে।তবে করোনা মহামারীর কারনে প্রবাসী বাংলাদেশীদের প্রায় ৪০ হাজার লোক কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেঅপরদিকে যারা ব্যবসা বানিজ্যে রং সাথে জড়িত তাদের মধ্যে শুধু খাবার আইটেম ব্যাতিত অন্যান্য ব্যবসায়ীদের অবস্থাও তেমনএকটা ভাল না।এত কিছুর পরেও প্রবাসী বাংলাদেশী সহ সকলেরই আশা ২০২১ সালে সকল বাধা অতিক্রম করে ইতালীআবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। আবার সকলে একত্রিত হয়ে অর্থনীতে ইতালীকে একটি সমৃদ্ধশালী  দেশ হিসেবেগড়ে  তুলবে। এজন্য সরকারী বিধি নিষেদ মেনে সামাজিক দুরত্ব মেনে চলার বিকল্প নেই বলে সচেতন মহলের ধারনা।

ইউরোপ ব্যুরো প্রধান
জি এম নাজমুল ঈহসান তুহিন

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে