পূর্ব আফ্রিকার দেশ মরিশাসে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়েছে।বৃহস্পতিবার দেশটির রাজধানী পোর্ট লুইসের একটি সড়কের নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্ট্রিট’।

এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরিশাসের সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী দেশে-বিদেশে উদযাপন করা হচ্ছে। মরিশাসে বঙ্গবন্ধু সড়কের নামকরণের ফলে দেশটির সাথে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ ভিডিও বার্তায় বলেন, এর মাধ্যমে বাংলাদেশ-মরিশাস সম্পর্ক অন্য উচ্চতায় যাবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এটা দু’দেশের সম্পর্কের নিদর্শন হয়ে থাকবে। ২০ হাজারের বেশি কর্মী মরিশাসে কর্মরত আছে জানিয়ে দেশটির উপ-প্রধানমন্ত্রী ড. আনোয়ার হোসনু বলেন, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ তাদের সহায়তা দিয়ে আসছে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে