বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ১৬ লাখ ছাড়িয়েছে। একদিনে মৃত্যু ১২ হাজারেরও বেশি। মোট আক্রান্ত ছাড়িয়েছে ৭ কোটি ১৫ লাখ।জাপানে একদিনে ৩ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। শুধু রাজধানী টোকিওতেই আক্রান্ত হয়েছেন ৬২১ জন।

এদিকে দক্ষিণ কোরিয়ায় একদিনে রেকর্ড ৯৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর ফেব্রুয়ারিতে একদিনে ৯০৯ জন করোনা আক্রান্ত হন দেশটিতে। জার্মানি ও রাশিয়ায় করোনায় একদিনে রেকর্ডসংখ্যক মানুষের প্রাণ গেছে।২৪ ঘণ্টায় জার্মানিতে মারা গেছে ৫শ’ ৮৫ জন আর রাশিয়ায় ৬শ’ ১৩ জন। ব্রাজিলে করোনায় মৃত্যু এক লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু- দ্বিতীয় বিশ্বযুদ্ধের মৃতের সংখ্যা ছাড়িয়েছে।দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটিতে মারা গিয়েছিল দুই লাখ ৯১ হাজার। আর করোনায় এ পর্যন্ত মারা গেছে দুই লাখ ৯৪ হাজার। দেশটিতে মোট শনাক্ত দেড় কোটির বেশি।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা পৌঁছালো ৭ হাজার ২০জনে। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে