রাজধানী ঢাকায় লোকাল বা সিটিং সার্ভিস দিয়ে গণপরিবহনের সমস্যা সমাধান সম্ভব নয়। নতুন বাস নামালেও দুর্ভোগই বাড়বে। একটি করপোরেশন করে অল্প বাসেই গণপরিবহনের চাহিদা মেটান সম্ভব। বলছেন, সড়ক পরিবহন প্রকৌশলীরা। তবে বাস মালিক, যাত্রী সেবা কল্যাণ ও বেসরকারি সংস্থাগুলো বলছে, ভাড়া কমিয়ে সিটিং সার্ভিস চালু রেখে বাস বৃদ্ধি করতে হবে।

রাজধানীতে অভ্যন্তরীণ রুটে নিয়মিত চলাচল করে প্রায় চার হাজার বাস। পরিবহন মালিক সমিতি বলছে, নগরীর দুই শতাধিক রুটে চাহিদার তুলনায় এ সংখ্যা অনেক কম। সিটিং বন্ধ করলেও বাসের সংখ্যা বাড়াতে হবে।
তবে যাত্রী কল্যাণ সমিতি ও নাগরিক সংহতি বলছে, বাস বাড়িয়ে ও ভাড়া কমিয়ে সিটিং সার্ভিস চালু থাকলে মিটে যাবে সব সংকট। কিন্তু সড়ক পরিবহন প্রকৌশলীরা বলছেন রুট পারমিট বন্ধ করতে হবে। লোকাল ও সিটিংয়ের বদলে একটি করপোরেশনে গড়ে পুরো পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ দিচ্ছেন তারা।
রাজধানীতে সিটিং বাসের নামে আদায় করা হচ্ছে বেশি ভাড়া। পরিবহন নীতিমালাও মানছে না বাস মালিকরা। গণপরিবহন খাতে অনিয়ম বন্ধে সম্প্রতি বিআরটিএ রাজধানীতে অভিযান শুরু করেছে। কিন্তু এতে কোনো উন্নতি হচ্ছে না।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














