তিস্তা চুক্তির বিকল্প হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রস্তাব এরই মধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার।
ভারতের গণমাধ্যম বলছে, তিস্তা বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে, টানাপোড়েন আরো বাড়িয়ে দিচ্ছেন মমতা। তারা বলছে, মমতার বিকল্প প্রস্তাব বাংলাদেশ সরকারতো পরের কথা ভারতের কেন্দ্রীয় সরকারের কাছেই গ্রহণযোগ হয়নি। তিস্তার পানি বণ্টন চুক্তি ঠেকাতে, তোর্সা, ধানসিঁড়ি, জলঢাকা, রায়ডাক নদীর পানি বণ্টনের বিকল্প প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তাতে আবারো পিছিয়ে গেছে, তিস্তার পানি বণ্টন সমস্যা সমাধানের বিষয়টি। আলোচনার এজেন্ডার বাইরে গিয়ে হঠাৎ এই ধরনের একটি প্রস্তাবের সমালোচনা করে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতা ও পশ্চিম বঙ্গের গণমাধ্যম। দৈনিক আনন্দ বাজার বলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনার সঙ্গে বৈঠকে যখন তিস্তার বিকল্প প্রস্তাব দিয়েছেন, প্রায় একই সময়ে দ্বিপাক্ষিক যৌথ বিবৃতি প্রকাশ করে তিস্তা চুক্তির দ্রুত রূপায়ণে রাজ্যের সঙ্গে সমন্বয় সাধনের কথা বলছে কেন্দ্র। মমতার বিকল্প প্রস্তাবের কোনও উল্লেখই রাখা হয়নি ওই বিবৃতিতে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর তোর্সা প্রস্তাবকে গ্রহণযোগ্য বলেই মনে করছে না দিল্লি। ২৪ ঘণ্টা টেলিভিশনের খবরে বলা হয়েছে, তিস্তার পনি বণ্টন নিয়ে এখনো অনড় অবস্থানে রয়েছেন মমতা। সমস্যা সমাধানে ভারতের প্রধানমন্ত্রী মোদির আশ্বাসের অনেক দূরে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ সরকার। ২৪ ঘণ্টার প্রতিবেদনে আরো আরো বলা হয়েছে, মুখ্যমন্ত্রী তিস্তার বদলে তোর্সার প্রস্তাব গ্রহণযোগ্য বলেই মনে করছে না কেন্দ্র। দৈনিক বর্তমানের খবরে বলা হয়, বিকল্প প্রস্তাব দিয়ে কেন্দ্রীয় সরকারের বিপরীতে হাঁটছেন মমতা। তোর্সা, ধানসিঁড়ি, জলঢাকার মতো ছোট নদীর জলবণ্টনের প্রস্তাব কতা যুক্তিসঙ্গত, সে প্রশ্নও তুলছে কোনকোন গণমাধ্যম। তিস্তার পনি বণ্টন নিয়ে মমতা কি মোদির মুখোমুখি হবেন? এমন প্রশ্ন শুরু থেকেই করে আসছিলো পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো। আদতেও মমতা তাই করছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিরোধী নেতারাও সমালোচনা করছেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছাকে হেয় করার সিদ্ধান্ত মোটেই ঠিক হয়নি তৃণমূল নেত্রীর।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














