শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এসময়, এক বছর আগে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো এবং বেশ কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ করতে না পরার জন্য ক্ষমা প্রার্থনা করেন আবে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সম্প্রতি দুই দফা হাসপাতালে যান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এর পরই তার শারীরিক পরিস্থিতি নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে জানায়, অসুস্থতার কারণে সরে যেতে চান ৬৫ বছর বয়সী আবে। তবে সেসময় পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দেয় তার দল।

অবশেষে শুক্রবার পদত্যাগের ঘোষণা দিলেন নিজেই। জাপানে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শিনজো আবের ক্ষমতায় থাকার কথা ছিল ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত। পদত্যাগের ঘোষণার আগে, করোনাসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে মন্ত্রিসভার বৈঠক করেন তিনি।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, একজন সরকার প্রধানের প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত নিখুঁত হতে হয়। জনগণের সব প্রশ্নের যথার্থ উত্তর দিতে হয় দৃঢ়তার সঙ্গে। কিন্তু আমার শারীরিক পরিস্থিতি সেই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই গুরুত্বপূর্ণ এই পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত।

৬৫’বছর বয়সী অ্যাবে দীর্ঘদিন ধরে আলসারেটিক কোলাইটিস রোগে ভুগছেন। তার স্বাস্থ্যের সমস্যার কারণে যাতে রাষ্ট্রীয় কাজে কোনো সমস্যা দেখা না দেয়, সে কারণে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। গত ১৭’ই আগস্ট সকালে অ্যাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানী টোকিওর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সরকারিভাবে বিষয়টিকে প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হিসেবে উল্লেখ করা হয়। তবে সাড়ে সাত ঘণ্টার বেশি সময় থাকার ফলে তার রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন। দেশটির রাজনৈতিক অঙ্গনে তখন থেকেই তার পদত্যাগের বিষয়ে গুঞ্জন উঠে।৬৫ বছর বয়সী আবে ২০১২ সালে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, এখনও তিনি সরকারের নেতৃত্বে। এর আগে আলসারেটিভ কোলাইটিসে ভোগার কারণে ২০০৭ সালে প্রথম মেয়াদের দায়িত্ব থেকে ইস্তফা দেন।

চিকিৎসা করে এই অসুখ অনেকটাই কাটিয়ে উঠেছেন আবে। কিন্তু এ মাসে তার স্বাস্থ্য নিয়ে গুঞ্জন তোলে কিছু জাপানি মিডিয়া। তার হাঁটার গতি নিয়ে প্রশ্ন তুলেছিল। সাপ্তাহিক ম্যাগাজিন ফ্ল্যাশ জানায়, গত ৬ জুলাই তার অফিসে রক্তবমি করেছিলেন অ্যাবে। তবে এই প্রতিবেদনের সত্যতা খুঁজে পায়নি রয়টার্স।

আন্তর্জাতিক নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে