পাঁচ-উপনির্বাচনের জন্য দলের মনোনয়ন ফরম নেয়া ১৪১ জনের মাঠ জরিপ করছে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সংস্থা দিয়ে এ জরিপ করাচ্ছেন। দলের নীতিনির্ধারকরা বলছেন, জরিপে যাদের বিরুদ্ধে সন্ত্রাস, দুর্নীতি, অপকর্মের অভিযোগ পাওয়া যাবে এবং যারা বিএনপি-জামায়াত থেকে অনুপ্রবেশ করেছে, তাদের মনোনয়ন দেয়া হবে না। দুয়েক দিনের মধ্যে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।

করোনা ও বার্ধক্যজনিত কারণে গত চার মাসে আওয়ামী লীগের পাঁচ সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য হয়েছে ঢাকা-১৮ ও ৫, সিরাজগঞ্জ-১, পাবনা-৪ এবং নঁওগা-৬ আসন। এসব আসনের উপনির্বাচনের জন্য ২৩ আগস্ট পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ।

রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোট ১৪১ জন। এর মধ্যে সর্বোচ্চ ৫৬ জন ফরম নিয়েছেন ঢাকা আঠারো আসনের জন্য। এছাড়া নঁওগা-ছয়ে ৩৪, সিরাজগঞ্জ এক এ ৩, পাবনা চার এ ২৮ এবং ঢাকা পাঁচে ২০ জন মনোনয়ন ফরম কিনেছেন।এতো বেশি ফরম বিক্রি হওয়ায় মনোনয়নপ্রত্যাশীদের তথ্য-উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দলে অবস্থান, এলাকায় জনপ্রিয়তা ও দায়িত্ব পালনে সক্ষমতা- এই তিন বিষয়কে সামনে রেখে চলছে খোঁজখবর নেয়া।

এছাড়া, এসব উপনির্বাচনে রাজনীতিবিদ ছাড়া কোনো ব্যবসায়ী, আমলা বা অন্যান্য পেশাজীবীদের মনোনয়ন না দেয়ার চিন্তা দলের নীতিনির্ধারকদের। অনুপ্রবেশকারী ও নানা অপকর্মের সঙ্গে জড়িতদেরও মনোনয়ন দেবে না আওয়ামী লীগ।

আগামী ২৪ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের ভোট। ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপনির্বাচন ১৭ অক্টোবর। আর করোনা মহামারি ও বন্যার কারণে আরো ৯০ দিন পেছানো হয়েছে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে