মৌলভীবাজারের বড়হাটে জঙ্গি আস্তানা ‘অপারেশন ম্যাক্সিমাস’এ আইন শৃঙ্খলা বাহিনীর সফল অভিযান চলছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তবে ভেতরে বিস্ফোরকসহ একাধিক জঙ্গি থাকায় অভিযান শেষ হতে সময় লাগবে। এদিকে, বিস্ফোরক ও গুলির শব্দে আতঙ্কে এলাকাবাসী।

বৃহস্পতিবার রাতে স্থগিত করার পর শুক্রবার সকাল ৯টা থেকে মৌলভীবাজারের বড়হাটেন বাড়িটিতে আবার শুরু হয় কাউন্টার টেররিজমের অভিযান ‘অপারেশন ম্যাক্সিমাস’। এসময় পুলিশের বিশেষায়িত টিম সোয়াতও সেখানে অবস্থান নেয়। তবে সকাল থেকে ঘটনাস্থল থেকে গুলি বা বিস্ফোরকের শব্দ পাওয়া যায়নি। তবে বেলা সাড়ে ১২টার দিকে বাড়িটির ভেতর থেকে বিস্ফোরকের শব্দ শোনা যায়।

বিস্ফোরণে জেলা রিজার্ভ পুলিশের সদস্য কায়সার আহম্মেদ আহত হন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযানের আগে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এক ব্রিফিং’এ জানান, বাড়িটির ভেতরে একাধিক জঙ্গি রয়েছে এবং তাদের সাথে বিস্ফোরক থাকায়, অভিযান শেষ হতে সময় লাগবে। এদিকে গত তিনদিন ধরে বড়হাট এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর।

গত মঙ্গলবার গভীররাতে ফতেহপুর ও বড়হাটের দু’টি বাড়ির চারপাশে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। বৃহস্পতিবার ফতেহপুরে অভিযান ‘অপারেশন হিটব্যাক’ শেষ করে কাউন্টার টেররিজম ইউনিট।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে