নিউজ ডেস্ক ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫’তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, ‘মিরপুর প্রেসক্লাবে’র আয়োজনে বিশেষ দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাদ্য বিতরণ করা হয়েছে। দোয়া মাহফিলে মিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও ‘বাংলাদেশ প্রতিদিন’ এর সিনিয়র রিপোর্টার ‘সাইদুর রহমান রিমন।
শনিবার(১৫’ই আগস্ট) দুপুর ১২টা মিরপুর প্রেসক্লাবের সভাকক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে শোক দিবসের কর্মসূচিতে অংশ নিয়েছেন মিরপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দরা। মিরপুর-২ নম্বর, মিরপুর প্রেসক্লাবের ভবন প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান রিমন, মিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কাদের ও সাধারণ সম্পাদক সৈয়দ শফিকুর রহমান পলাশ-সহ আরও প্রমূখ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু করেন জাতীয় শোক দিবসের কর্মসূচি।
বক্তব্য রাখে, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সৈয়দ শফিকুর রহমান পলাশ, সহ-সভাপতি, এজাজ আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক, জাকির হোসেন মোল্লাহ, অর্থ বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ, কার্যনির্বাহী সদস্য, মোঃ মারুফ হায়দার, মোঃ প্রান্ত পারভেজ তালুকদার, মোঃ রাজু আহমেদ। এ সময় প্রেসক্লাবের সকল সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বুঁকে ধারণ করে দেশের জন্য সকলকে কাজ করতে হবে। আলোচনা সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য ইসরাফিল হোসেন।
আলোচনা সভা শেষে দেশ-জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য মোঃ সেলিম মোল্লাহ। শেষে গরীব ও অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























