মালয়েশিয়ার উপকূলে নৌকা থেকে ঝাঁপ দিয়ে অন্তত ২৪ রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে চলছে অভিযান। পাঠানো হয়েছে দুটি নৌকা এবং একটি হেলিকপ্টার।

স্থানীয় সময় শনিবার রাতে ল্যাংকাউই দ্বীপের পশ্চিম উপকূলের কাছাকাছি এ ঘটনা ঘটে। মালয়েশিয়ার কোস্টগার্ড জানিয়েছে, ২৫ জন আরোহীর মধ্যে একজন পাড়ে উঠতে পেরেছেন। বাকিরা ডুবে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বেঁচে যাওয়া ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তদন্তের জন্য তাকে আটক রাখা হয়েছে।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরু হলে প্রাণ বাঁচাতে পালাতে থাকে রোহিঙ্গারা। এ সময় সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। অনেকে পাড়ি জমায় মালয়েশিয়ায়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে