গঠিত হল মিরপুর প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটি। মিরপুরের সাংবাদিকদের দীর্ঘ দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল মিরপুর প্রেসক্লাব। ১৯৯৩ সালে রেজিং নং ১৮০৬(৯৫)/৯৭ নিয়ে প্রতিষ্ঠিত হয় মিরপুর প্রেসক্লাব।
বহু প্রতিক্ষার পরে মিরপুর প্রেসক্লাব ফিরে পেয়েছে হারানো ঐতিহ্য। অভিভাবকহীন হয়ে পড়া প্রেসক্লাবটি এক সময় কর্ম বিমুখ হয়ে পড়ে, কিন্তু সাংবাদিক সৈয়দ শফিকুর রহমান পলাশ ও জাকির হোসেন মোল্লাহ চেষ্টায় আবার পুনর্জীবিত হওয়ার পথে ঘুরে দাড়ায়, সকল কিছুর অবসান ঘটিয়ে মিরপুর প্রেসক্লাব তার নিজ গতিতে চলবে বলে সকলে আশা করেন।
মিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ গোলাম কাদেরের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করেন এবং মিরপুর প্রেসক্লাবের সাইনবোর্ড উত্তোলন করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি, গোলাম কাদের ও সাধারণ সম্পাদক, সৈয়দ শফিকুর রহমান পলাশ, যুগ্ম সাধানর সম্পাদক, জাকির হোসেন মোল্লাহ, অর্থ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দরা।
সভাপতি গোলাম কাদের বলেন, আমার অনুপস্থিতে বিগত দিনে কি হয়েছে সেটা দেখার বিষয় নয়, এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর এবং হাল ধরার, প্রকৃত সাংবাদিকদের নিয়ে এই প্রেসক্লাব আমি সাজাবো। আপনাদের সহযোগিতা পেলে আমি প্রেসক্লাবের সুনাম অর্জন করে যাব, যাতে করে কখনো আর কোন চাঁদাবাজ অসৎ ব্যক্তির নিয়ন্ত্রণে এই প্রেসক্লাব না যায়। সেদিকে খেয়াল রেখেই আমার এই অগ্রযাত্রা এবং আপনাদের সাথে একত্রিত হওয়া।
মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সৈয়দ শফিকুর রহমান পলাশ বলেন, আমার অর্থের কোন প্রয়োজন নেই, আমার চাঁদাবাজি করার ইচ্ছাও নেই, কখনো করবো না, এবং কাউকে করতেও দেব না। কোন সদস্য যদি চাঁদাবাজি বা কোন প্রকার অপকর্মের সাথে জড়িত হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত থাকবো। আমি চাই মিরপুর প্রেসক্লাবের সুনাম ধরে রাখার জন্য আমাকে যা কিছু করার প্রয়োজন আমি শফিকুর রহমান পলাশ তাই করবো ইনশাআল্লাহ। কোন হিংসা বা নিন্দা নয়, কোনো গ্রুপিং নয়, আসুন মিলেমিশে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ গঠনে কাজ করি এবং সবসময় সাংবাদিকদের পাশে থাকব এটাই আমার প্রতিজ্ঞা।
যুগ্ন সাধারন সম্পাদক, জাকির হোসেন মোল্লাহ বলেন, মিরপুর প্রেসক্লাবের উন্নয়নের জন্য প্রেসক্লাবের সার্থে আমি সবসময় প্রস্তুত আছি। নিঃস্বার্থে মিরপুর প্রেসক্লাবকে আলোর পথে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।

আরও উপস্থিত ছিলেন, দৈনিক গণমানুষের আওয়াজ এর সহযোগী সম্পাদক, শাহজাহান সিরাজ সবুজ, জনতার আলো ডটকম এর প্রকাশক ও সম্পাদক, প্রান্ত পারভেজ তালুকদার, বাংলাদেশ একাত্তর ডটকম এর প্রকাশক ও সম্পাদক, রাজু আহমেদ, আনন্দ টিভির রিপোর্টার, মুসা, দৈনিক নতুন সময় এর সাংবাদিক, মারুফ হায়দার, সাপ্তাহিক অপরাধ সূত্র পত্রিকার সাংবাদিক, আবুল কাশেম সহ প্রেসক্লাবের সকল সদস্যরা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























