প্রীতম মজুমদার, কুষ্টিয়া।। কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির উদ্যোগে সোমবার বিকেল ৫’টায় কেপিসির কার্যালয় থেকে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার মিডিয়াবান্ধব ডিসি মোঃ আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সহ সভাপতি ওমর ফারুক, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ।

লেখক ও গবেষক ইমাম মেহেদীর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। স্বাগত বক্তা ছিলেন কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা। এসময় বক্তাগণ বলেন কাঙাল হরিনাথের আদর্শ অনুসরণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

প্রীতম মজুমদার, কুষ্টিয়া
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে