করোনা পরিস্থিতির কারণেই স্থানীয় পর্যায়ের অনেক পত্রিকা বন্ধ হয়ে যাওয়ায় সরকারি, বেসরকারি বা ব্যক্তি পর্যায়ের বিভিন্ন অনিয়মের খবর প্রচার কমেছে। আর এতে কমেছে জবাবদিহিও। বাংলাদেশ ইনডিপেনডেন্ট জার্নালিস্ট নেটওয়ার্কের (বিআইজেএন) এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমে নভেল করোনাভাইরাস পরিস্থিতির প্রভাব শীর্ষক এই জরিপটি চালায় বিআইজেএন। আজ (শনিবার) সকালে এক ভিডিও কনফারেন্সে সংস্থার প্রধান সমন্বয়ক আমির খসরু স্থানীয় পর্যায়ের ৪৮৬টি সংবাদ মাধ্যমের ওপর চালানো এক জরিপের সারাংশ তুলে ধরেন।
সংস্থাটির জরিপ অনুযায়ী ৮৬ দশমিক ৪১ শতাংশ মানুষ জানিয়েছেন নভেল করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্থানীয় পর্যায়ের পত্রিকা বন্ধ হওয়ায় জবাবদিহির ক্ষেত্রে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। এছাড়াও করোনাকালে এক হাজার ৬শর বেশি সংবাদকর্মীর চাকরি গেছে বলেও দাবি করে সংস্থাটির।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে