জহির সিকদারব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। বাড়ির উঠানে গাঁজা চাষ করে উৎপাদিত গাঁজা খুচরা বিক্রি করে আসছিল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মাদক সম্রাজ্ঞী খ্যাত সুজেদা বেগম সুজি (৫০)।

আজ মঙ্গলবার(৭’ই জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার গোলাইলবাগ নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে র‌্যাব-১৪ (সিপিসি-৩) এর সদস্যরা। এসময় তার বাড়ির উঠানে চাষ করা বাগান থেকে সাড়ে চার কেজি উজনের ৭টি গাঁজা গাছের চারা উপড়িয়ে জব্দ করা হয়েছে। তল্লাশী চালিয়ে তার ঘর থেকে উদ্ধার করা হয়েছে আরো ৩শ গ্রাম শুকনো গাঁজা।

জানা যায়, মাদক সম্রাজ্ঞী সুজেদা বেগম সুজি আশুগঞ্জ উপজেলার গোলাইলবাগ এলাকায় রেলওয়ের পরিত্যাক্ত জায়গা অবৈধভাবে দখল করে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছে। সে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার বনগ্রাম গ্রামের মৃত বাবুল মিয়ার স্ত্রী। সুজির বাবার বাড়ীর হবিগঞ্জ জেলায়। উক্ত জেলার মাধবপুর উপজেলার শিমিলগড় গ্রামের মৃত জাহেদ মিয়ার মেয়ে সে।

র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের (অতিরিক্ত পুলিশ সুপার) জানান, সুজেদা বেগম একজন আলোচিত মাদক ব্যবসায়ী। সে আশুগঞ্জের গোলাইলবাগ গ্রামে গাঁজার বাগান করে নিজের উৎপাদিত গাঁজা খুচরা বিক্রয় করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে তিনি সহ স্কোয়াড কমান্ডার (উপ-পরিচালক) চন্দন দেবনাথ ও এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে র‌্যাব-১৪ (সিপিসি-৩) ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। এসময় র‌্যাব সদস্যরা বাগানে চাষকৃত গাঁজার চারা উপড়িয়ে জব্দ করাসহ সুজির ঘর থেকে আরো ৩শ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে।
আটক সুজি জানায়, সে প্রায় ৫-৬ মাস পূর্বে গাঁজা গাছের বীজ গুলো রোপন করে এবং পরিচর্যা করে আসছে। সে এই গাছগুলো থেকে পাতা সংগ্রহ করে শুকিয়ে নিজে সেবন করে এবং খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে থাকে। এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাহমুদ জানান, আটক মাদক সম্রাজ্ঞী সুজেদা বেগম সুজির নামে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারায় আশুগঞ্জ থানায় পৃথক চারটি মামলা রয়েছে।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে