ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ দেশের দ্বিতীয় বৃহত্তর রপ্তানিকারক এরিয়া  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।৯দিন পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় পণ্য রফতানি কার্যক্রম শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ। বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ায় বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

উল্লেখ্য যে, ভারতের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে বিএসএফসহ ১০ জন করোনায় আক্রান্ত হওয়ার কারনে  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখে ভারতীয় ব্যবসায়ীরা।আক্রান্ত দের নমুনা রিপোর্ট নেগেটিভ আসায় নয়দিন বন্ধ থাকার পর পুনরায়  এই স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি কার্যক্রম  চালু করেছে ভারতীয়রা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম ফের চালু হয়েছে বলে নিশ্চিত করেছেন আখাউড়া আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।তিনি জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছয় সদস্য ও দুইজন কাস্টমস এবং ইমিগ্রেশন কর্মকর্তাসহ ১০ জন করোনায় আক্রান্ত হওয়ার জেরে গত৭ জুন থেকে বাংলাদেশের পণ্য আমদানী রফতানী বন্ধ করে দিয়েছিল ভারতীয় ব্যবসায়ীরা।এরপর আগরতলা কাস্টমস ও ইমিগ্রেশনের প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারীকে তারা করোনা টেস্ট করায়। করোনা পরীক্ষায় বিএসএফসহ ১০ জন বাদে অন্যদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। যার কারণে মঙ্গলবার (১৬জুন) সকাল থেকে সীমিত পরিসরে পণ্য নেয়া শুরু করেছে ভারতীয় ব্যবসায়ীরা।

সকালে ভোজ্যতেল রপ্তানির মধ্যদিয়ে বন্দরে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।এখন থেকে প্রতিদিন সীমিত পরিসরে ৪০ ট্রাক পণ্য আগরতলা যাবে। মঙ্গলবার (১৬জুন) সকালে আগে থেকে আটকে পড়া ট্রাকগুলোর মধ্য থেকে ১০ ট্রাক বিভিন্ন মালামাল সহ ভারতে প্রবেশ করেছে।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে