শুভঙ্কর মুখোপাধ্যায়, কলকাতা|| বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্য-উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়াল্টন-বাংলাদেশ চলতি বছর প্রায় ৪২ কোটি টাকার পণ্যসামগ্রী রপ্তানি করছে ভারতের বাজারে।

ভারতের দুটি বহজাতিক সংস্থা রিলায়েন্স ডিজিটাল ইন্ডিয়া ও হুন্দাই বাংলাদেশের তৈরি এই সব ইলেকট্রনিক্স পণ্য ভারতে ইতোমধ্যে বাজারজাতকরণ শুরু করেছে। কলকাতাস্থ উপ-হাই কমশনের ফার্স্ট সেক্রেটারি (বানিজ্যিক) শামসুল আরিফ ও ওয়াল্টন-এর ভারতে নিয়োজিত বানিজ্যিক কর্মাধ্যক্ষ আব্দুর রউফ এই তথ্য জানিয়ে বলেন, ভারতের ঐ দু’টি সংস্থার সাথে ওয়াল্টন ইতোমধ্যেই বনিজ্যিক সমঝোতা সম্পন্ন করার পর থেকেই তারা বাজারজাত শুরু করেছে।

ভারতে নিয়োজিত বানিজ্যিক কর্মাধ্যক্ষ রউফ বিডি টাইম্‌স নিউজকে জানান, ভারতের বাজারে প্রাথমিকভাবে ওয়াল্টনের তৈরী বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী বিশেষ করে রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার ইত্যাদি বিক্রয়ও শুরু করেছে রিলায়েন্স ইন্ডিয়া ও হুন্দাই। রউফ বলেন, ওয়াল্টন-বাংলাদেশ-র তৈরী উপরিউল্লিখিত পণ্যসামগ্রি টেকসই, গুণগতমান, বিদ্যুৎ-সাশ্রয়ী এবং সবচেয়ে বেশী সময়ের জন্য ওয়ারেন্ট সুবিধা থাকার প্রতিশ্রতি রয়েছে, দামও অপেক্ষাকৃত নাগালের মধ্যে থাকায় ভারতের বাজারে ক্রেতা সাধারণের কাছে ওয়াল্টন-র পণ্যগুলো বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে।

ওয়াল্টন কর্তৃপক্ষের বরাত দিয়ে ফার্স্ট সেক্রেটারী শামসুল আরিফ বিডি টাইম্‌স নিউজকে জানান, ওয়াল্টন-বাংলাদেশ এই প্রথম ভারতে তাদের পণ্য রপ্তানি করছে। সম্প্রতি বাংলাদেশের গাজীপুরের চন্দ্রায় ওয়াল্টন হাই-টেক ‌ইন্ডাস্ট্রিজ-র ইলেকট্রনিক পণ্যসামগ্রী ভারতের বাজারে রপ্তানির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ওয়াল্টন ইন্ডাস্ট্রিজ লিমিটেড-র চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী। অর্থমন্ত্রী ওয়াল্টন-বাংলাদেশের তৈরী বিভিন্ন পণ্যাসামগ্রী ভারতে রপ্তানির করায় সন্তোষ প্রকাশ করে বলেছেন সারা পৃথিবীতে বাংলাদেশের পণ্যকে ছড়িয়ে দিতে হবে।

শমসুল আরিফ আরও জানান, আগামিতে এলইডি-এলসিডি টেলিভিশন, মোটরসাইকেল, স্মার্ট ফোন ছাড়াও এই প্রতিষ্ঠানের অন্যান্য পণ্যগুলিও ভারতের বাজারে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে ওয়াল্টন-বাংলাদেশের। জানা গেছে, ওয়াল্টন ভারত ছাড়াও এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, লাতিন আমেরিকা, আফ্রিকাসহ ৩০টিরও বেশী দেশের বাজারে তদের তৈরি পণ্য রপ্তানি অব্যাহত রয়েছে।

ভারতের প্রতিষ্ঠিত দুটি বহয়জাতিক সংস্থা রিলায়্যান্স ডিজিট্যাল-ইন্ডিয়া ও হুন্ডাই যাদের নিজেদের রেকর্ড পরিমাণ পণ্যসামগ্রি উৎপাদন অস্তিত্ব থাকা সত্বেও বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্যসামগ্রি প্রতি্ষ্ঠানের সমগ্রি কেন তারা বাজারজাত ও বিক্রয় করছে এমন এক প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক রিললায়্যান্স-র জনৈক উর্ধতন বানিজ্যিক কর্মকর্তা জানান, ওয়াল্টনের পণ্যসমগ্রি উৎপাদনের খরচ ভারতের বাজারের চেযে কম এবং ওয়ারের্ন্টির নিশ্চয়তার মেয়াদও অনেক বেশি যা ভারতের ক্রেতা সাধারণের কাছে বেশ আকর্ষণিয়।

কলকাতা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে