যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ভয়াবহ রকমের অবনতি হয়েছে। হোয়াইট হাউজের চারপাশ ঘিরে ফেলেছে বিক্ষোভকারীরা। এইমাত্র সবচেয়ে সাংঘাতিক খবরটা দিয়েছে সিএনএন। তারা বলছে, বিক্ষোভের মধ্যে নিরাপত্তার প্রয়োজনে শুক্রবার সংক্ষিপ্ত সময়ের জন্য হোয়াইট হাউজের আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে নিয়ে যাওয়া হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

হোয়াইট হাউজ ও আইন প্রয়োগকারী সংস্থার বরাতে এ খবর দিয়েছে সিএনএন। তবে এসময় ফার্স্ট লেডি মেলানিয়া ও তাদের শিশুপুত্র ব্যারন ট্রাম্পের সঙ্গে ছিলেন কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের চারপাশে এখনও হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান করছেন। প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস, ন্যাশনাল গার্ড আর্মি ও পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। প্রত্যাশা করছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং প্রেসিডেন্ট সহ আমরা সবাই নিরাপদ থাকবো।

গত সোমবার মিনেসোটার মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি মারা গেলে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এরপর তা ব্যাপক দাঙ্গায় রূপ নেয়। আজ রোববার ষষ্ঠ দিনে যুক্তরাষ্ট্রের ২০টিরও বেশি স্টেটের অন্তত: ৪০টি শহরে সহিংসতা চলছে। বিভিন্ন স্থানে নামানো হয়েছে সেনাবাহিনী।

হাসানুজ্জামান সাকী, নিউইয়র্ক
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে