রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। দেশের মহামারি পরিস্থিতিতে ঘরবন্ধি মানুষের জীবন যখন সংকটাপন্ন তখনই ঘূর্নিঝড় আম্ফানের আগমন ৷ আম্ফানের হিংস্র তান্ডবে লন্ডভন্ড হয়েছে গোটা দেশ ৷ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বশেমুরবিপ্রবিতে অধ্যয়নরত অনেক শিক্ষার্থীদের পরিবার ৷ কেউ কেউ পরিস্থিতি থেকে উঠে আসতে পারলেও করোনা পরিস্থিতিতে ঘরবন্ধি অস্বচ্ছল কিছু পরিবারকে হিমশিম খেতে হচ্ছে ৷ এই দুঃসময়ে এমন পরিস্থিতির শিকার ১০টি পরিবারের পাশে দাড়িয়েছে বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরাম ৷ আর্থিক অনুদানের মাধ্যমে সাহায্য করেছে এ সাংবাদিক সংগঠনটি ৷
এ প্রসঙ্গে বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সফিকুল আহসান ইমন বলেন, “ভাইয়ের পাশে ভাই থাকবে এটাই স্বাভাবিক ৷ আমরা এর আগেও করোনা পরিস্থিতির শিকার কয়েকটা পরিবারকে আর্থিক অনুদান দিয়ে সাহায্য করেছিলাম ৷ তারা এখন সরকারসহ বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা পেয়ে বেশ ভালই আছেন৷ এরই ভিতরই ঘূর্নিঝড় আম্ফান আঘাত হানে ৷ তারপর এখনতো কাল বৈশাখী ঝড় আছেই ৷ এমন বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটা পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি ৷ এবং ঈদের পর এক অনলাইন সভার মাধ্যমে এব্যাপারটা সকল সদস্যদের অবগত করা হয়েছে৷
ইতিমধ্যে আর্থিক অনুদানগুলো শিক্ষার্থীদের পরিবারের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে ৷ আমরা চেস্টা করছি শিক্ষার্থীদের দুঃসময়ে পাশে থাকার জন্য ৷” এ প্রসঙ্গে বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম বলেন, করোনা ভাইরাসে বর্তমানে বিশ্ব আজ আতংকিত। এর মধ্যেই আমাদের দেশে ভয়াবহ ঘূর্নিঝড় আম্ফান আঘাত হেনেছে।এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর পরিবার।তাই মানবিক দৃষ্টিকোন থেকে আমরা কিছু শিক্ষার্থীর পাশে দাড়াঁনোর চেষ্টা করেছি।আমি বিশ্বাস করি,মানুষ মানুষের জন্য।বিপদে কোন শিক্ষার্থীর পাশে দাড়াঁতে পারাটাই ছাত্রজীবনের বড় সাফল্য।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























