ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সুপার সাইক্লোন আম্পানে ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশকে ১১’লাখ ইউরো দিবে। মঙ্গলবার ইইউ’র ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কমিশনার জ্যানেজ লিনার্কিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ইইউ’র ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কমিশনার জ্যানেজ লিনার্কিক বলেন, আমরা বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে কোন প্রকার বিলম্ব না করেই ঘূর্ণিঝড় দুগর্ত এলাকার জনগণকে সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
কমিশনার জ্যানেজ লিনার্কিক বলেন, এই ঝড় এমন এক সময়ে আঘাত হানে, যখন দেশটিতে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করা খুবই গুরুত্বপূর্ণ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একটি সংকটের ওপর এটি আরো একটি সংকট। ইইউ’র ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কমিশনার জ্যানেজ লিনার্কিক বলেন, ইইউ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ জনগণের তাৎক্ষণিক প্রয়োজনটি শনাক্ত করবে এবং মানবিক সহায়তার পাশাপাশি মহামারীর বিস্তার থেকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায়ও পদক্ষেপ নেবে।
ইইউ’র ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কমিশনার জ্যানেজ লিনার্কিক বলেন, বাংলাদেশ ও ভারতে এই দুঃখজনক ঘটনার খবর শুনে আমরা মর্মাহত হয়েছি। তিনি এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানিতে দুঃখ ও শোক প্রকাশ করেন।
ইইউ’র ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কমিশনার জ্যানেজ লিনার্কিক আরো জানান, এই ঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ইইউ’র কোপার্নিকাস জরুরী ব্যবস্থাপনা সাভির্স বাংলাদেশ ও ভারতকে স্যাটেলাইট ম্যাপ দিয়ে সহায়তা করছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























